মদের গ্লাস মাথায় ‘জামাল কুদু’ নাচ সৃজিতের, চক্ষু ছানাবড়া ভক্তদের

সবাই যখন আড্ডার মেজাজে, তখনই সৃজিত মুখোপাধ্যায় 'জামাল কুদু' গানে মাথায় মদের গ্লাস বসিয়ে সে কী নাচ! একই ফ্রেমে ধরা দিলেন পরমও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ইনস্টাগ্রামে ট্রেন্ডিংয়ে রয়েছে ববি দেওলের ‘জামাল কুদু’। Animal-ছবির এই গানে ইতিমধ্যেই তৈরি হয়েছে কয়েক মিলিয়ন ভিডিও। সাধারণ ইউজার থেকে সেলিব্রিটি ইউজার সকলেই মোটামুটি এই গানে নেচে ভাইরাল হয়ে গিয়েছেন। মাথার উপর মদের গ্লাস বসিয়ে ববি দেওলের সেই বিখ্যাত স্টেপ এখন ট্রেন্ডিং। কেউ ববি দেওলের মতো মদের গ্লাস মাথায় নিয়েই গানে রিল বানাচ্ছেন, আবার কেউ দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন জলের বোতল মাথায় নিয়ে। এবার একই ট্রেন্ডে ভাসলেন টলিউডের তিন বন্ধু। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সদ্য বিবাহিত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

গতকাল রাত থেকেই তাঁদের তিনজনের সমন্বিত একটি ভিডিও ঘিরে তোলপাড়। এককালে স্বস্তিকার সঙ্গে চুটিয়ে প্রেম করতেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরমের পর সৃজিতের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল স্বস্তিকার। তবে এখন অতীত ভুলে তিনজনেই ভাল বন্ধু। বৃহস্পতিবার এক নাইট ক্লাবে আয়োজন করা হয়েছিল হইচই ওয়েব প্লাটফর্মের বর্ষবরণ পার্টির। আর সেখানেই তিন প্রাক্তনের দেখা মিলল একসঙ্গে। ছবি তুললেন, দিলেন আড্ডাও। সব ছবি ইনস্টাগ্রামে পোস্ট হতেই শুরু হয়য় ধুন্ধুমার। কেন?

সবাই যখন আড্ডার মেজাজে, তখনই সৃজিত মুখোপাধ্যায় ‘জামাল কুদু’ গানে মাথায় মদের গ্লাস বসিয়ে সে কী নাচ! একই ফ্রেমে ধরা দিলেন পরমও। তার মাথা থেকে মদের গ্লাস নামিয়ে দিলেন চুমুক। নাচের চোটে যখন তাঁর মাথা থেকে মদের গ্লাস পড়ে যেতে থাকে তখনই হাজির হন স্বস্তিকা। আর তাঁদের এই কাণ্ডে যোগ দিলেন অভিনেতা যীশু সেনগুপ্তও। টলি তারকাদের নাচে হইচই-এর পার্টি একেবারে জমজমাট। ভিডিওটি ভাইরাল হতেই তাঁদের মদ খাওয়া নিয়ে যেমন কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ, তেমনি তিন বন্ধুর বন্ডিং দেখে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন তাঁদের ভক্তরা। নতুন বছর শুরু হতেই দেবের সঙ্গে নতুন থ্রিলারের ঘোষণা করেছেন সৃজিত। যার নাম টেক্কা। অন্যদিকে বহু বছর পর বিতর্ক উড়িয়ে একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন পরমব্রত এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। যার সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়।

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল