চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লেখিকা হিসেবে আত্মপ্রকাশ সৃজলার, সঙ্গে রয়েছে আরও চমক

নিজস্ব প্রতিনিধি: এক মাসও হয়নি শেষ হয়েছে শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’। যে ধারাবাহিকে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন শন এবং অভিনেত্রী সৃজলা। এই ধারাবাহিকের হাত ধরেই দর্শক পেয়েছে নতুন জুটি এবং নতুন নায়িকা। সৃজলার মডেলিং দুনিয়া থেকে অভিষেক ঘটেছে অভিনয়ের দুনিয়ায়। মুম্বই মডেলিং জগতে দারুণ পরিচিত মুখ সৃজলার। আর প্রথম মেগাতেই জনপ্রিয় অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর মাখোমাখো রসায়ন কুড়িয়েছে দর্শকদের বিপুল ভালবাসা। 

তবে এই ধারাবাহিক শেষ হতেই মন খারাপ হয়েছিল দর্শকদের, কারণ অবশ্যই আর তাঁদের রাত সাড়ে আটটার স্লটে দেখতে না পাওয়া। তবে সৃজলা তাঁর ভক্তদের একেবারেই নিরাশ করে না। কারণ, তিনি প্রতিনিয়ত একেকটা বোল্ড লুকে অনুরাগীদের সামনে হাজির হন, এবং তাঁর ভক্তদের ঘুম ওড়ান। তবে সৃজলাকে পরবর্তীতে কবে দেখা যাবে, তাই নিয়েও ভক্তদের চিন্তার শেষ নেই। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নতুন ভাবে আসতে চলেছেন অভিনেত্রী। সঙ্গে বাঁধতে চলেছেন আরও এক নতুন অভিনেতার সঙ্গে জুটিও। শনের পর এ বার নাকি জন ভট্টাচার্যের সঙ্গে জুটি বাঁধছেন সৃজলা। জানা গিয়েছে, এবার SVF-এর নতুন মিউজিক ভিডিওতে দর্শক দেখতে পাবেন জন এবং সৃজলাকে। 

যার শ্যুটিং শুরু হওয়ার কথা আগামীকাল অর্থাৎ ২০ সেপ্টেম্বর থেকে। কয়েক দিন আগেই নিজের লেখা বইয়ের উদ্বোধন করেছেন অভিনেত্রী। যার নাম ‘ফরেভার জানুয়ারি’। লেখিকা হিসেবেও নতুন খ্যাতি অর্জন করলেন নায়িকা, ছোট থেকেই কবিতা লিখতে ভালবাসন তিনি। পুজোর আগেই তাঁর লেখা আদ্যোপান্ত প্রেমের গল্প দর্শকদের উপহার দিলেন লেখিকা সৃজলা। তবে আপাততঃ কবে ছোট পর্দায় তাঁকে দেখা যাবে সেই উত্তর নেই।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ