প্রকাশের আগেই ‘বারাণসী’র টিজার ফাঁস! ড্রোনের মাধ্যমে ভিডিও চুরির অভিযোগ রাজামৌলির

ফাঁস হওয়া ক্লিপটি এক বছরের কঠোর পরিশ্রমের ফল ছিল আমাদের, যার মধ্যে কোটি কোটি টাকা আর্থিক বিনিয়োগ জড়িত ছিল। আমরা আমাদের ভিডিওটি সঠিকভাবে পরীক্ষাও করতে পারিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: টিজার মুক্তির আগেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ল ‘বারাণসী’র টিজারের একাধিক অংশ। চটে লাল পরিচালক এস এস রাজামৌলি। শনিবার (১৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে এস এস রাজামৌলির আসন্ন ছবি ‘বারাণসী’র টিজার। কিন্তু টিজার মুক্তির আগেই ‘বারাণসী’র টিজারের ফাঁস হওয়া সংস্করণ অনলাইনে প্রকাশিত হয়ে গিয়েছে। যা চলচ্চিত্র নির্মাতা এসএস রাজামৌলিকে হতাশ করেছে। এবং তিনি বিরক্তি প্রকাশ করেছেন। জানা গিয়েছে, গতকাল হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে প্রযুক্তিগত পরীক্ষার সময় এই ঘটনাটি ঘটে। যখন দলটি শনিবার ছবির টিজার প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছিল। রাজামৌলি ইভেন্টের সময় বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং বিরক্তি প্রকাশ করে বলেন যে, যখন ক্রুরা একটি বৃহৎ LED সেটআপে ভিজ্যুয়াল পরীক্ষা করছিল। তখন টিজারটি অবৈধভাবে ড্রোন ব্যবহার করে রেকর্ড করা হয় এবং অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, ‘আমরা উচ্চাভিলাষীভাবে এই বিশাল LED স্ক্রিন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেরা LED প্যানেল নিয়ে এসেছিলাম। সবকিছুকে শক্তিশালী ভাবে প্রকাশ করার জন্য, আমাদের ৪৫ টিরও বেশি জেনারেটরের প্রয়োজন ছিল। কিন্তু পরীক্ষার সময়, কেউ ড্রোন ফুটেজ রেকর্ড করতে শুরু করে। এবং আমাদের বিষয়বস্তু সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়।’ চলচ্চিত্র নির্মাতা আরও বলেন যে, ‘ফাঁস হওয়া ক্লিপটি এক বছরের কঠোর পরিশ্রমের ফল ছিল আমাদের, যার মধ্যে কোটি কোটি টাকা আর্থিক বিনিয়োগ জড়িত ছিল। আমরা আমাদের ভিডিওটি সঠিকভাবে পরীক্ষাও করতে পারিনি। আমরা এখন ছবির আরও ক্লিপিং ফাঁস হওয়ার ভয় পাচ্ছি।’ তবে অনলাইনে ছবির টিজার ফাঁস হওয়া সত্ত্বেও গতকাল’ বারাণসী’র অফিসিয়াল টিজারটি জমকালোভাবে উন্মোচিত হয়েছে।

টিজারটি ৫১২ খ্রিস্টাব্দের প্রাচীন বারাণসীর দৃশ্য দিয়ে শুরু হয়, যেখানে সাধুদের যজ্ঞ, ঘন জঙ্গল, উগরা ভাট্টি গুহা, প্রাচীন যুদ্ধ, ৭২০০ খ্রিস্টপূর্বাব্দের উল্লেখ এবং ভগবান হনুমান লঙ্কা আগুনে পুড়িয়ে দেওয়ার নাটকীয় চিত্র তুলে ধরা হয়েছে। তবে, সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল মহেশ বাবুর তীব্র চেহারা, দাড়িওয়ালা, রক্তমাখা, ত্রিশূল হাতে, এবং কাশীর প্রাচীন মন্দিরের মধ্য দিয়ে ষাঁড়ের পিঠে চড়ে তাঁর সামনে আসা। এছাড়াও অনুষ্ঠানটি ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছিল, কেননা ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন গ্লোবাল হিরোইন প্রিয়াঙ্কা চোপড়া, এই ছবির মাধ্যমে তিনি প্রায় ৯ বছর পর ভারতীয় ছবিতে প্রত্যাবর্তন করলেন। তাঁকে এই অনুষ্ঠানে সাদা পোশাকে দেখা গিয়েছে। ছবিতে মহেশ বাবু এবং প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও আরও অভিনয় করছেন পৃথ্বীরাজ সুকুমারন। এদিন মহেশ বাবুর বউ নম্রতা শিরোদকর এবং মেয়ে সিতারা ঘট্টমানেনিও অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন। তবে সন্ধ্যার জাঁকজমক আরও বাড়িয়ে, শ্রুতি হাসান এমএম কিরাভানি দ্বারা সুর করা তার সম্প্রতি প্রকাশিত একক চলচ্চিত্রের একটি লাইভ পারফর্মেন্স পরিবেশন করেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের