‘বিশ্বগুরুর উত্থান-পতন’, জিন্দাল-কন্যার বিয়েতে কঙ্গনার সঙ্গে ছবি ভাইরাল হতেই মোদিকে খোঁচা মহুয়ার

শুধু তাই নয়, তাঁদের নাচের ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল, একই মঞ্চে উঠে নাচছেন মহুয়া এবং কঙ্গনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলীয় বিরোধ ভুলে লোকসভার বিজেপি সাংসদ নবীন জিন্দালের মেয়ের বিয়েতে একত্রিত হয়ে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। যেখানে সবথেকে নজর কেড়েছিলেন তৃণমূলের (TMC) সাংসদ মহুয়া মৈত্র এবং ভারতীয় জনতা পার্টির (BJP) সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাউতের একসঙ্গে উপস্থিতি। শুধু তাই নয়, তাঁদের নাচের ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল, একই মঞ্চে উঠে নাচছেন মহুয়া এবং কঙ্গনা। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক হয়েছিল ঠিকই, কিন্তু অনেকে মজাও পেয়েছেন। এছাড়া মহুয়া-কঙ্গনার পাশাপাশি দাঁড়িয়ে থাকা একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তা দেখেই মজার মজার প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছেন নেটিজেনরা।

বিষয়টি নজর এড়িয়ে যায়নি খোদ মহুয়া মৈত্রের। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। নবীন জিন্দালের মেয়ের বিয়ের একটি ছবিতে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্বদের একসঙ্গে দেখা গিয়েছে। যেটি একজন এক্স ব্যবহারকারী শেয়ার করে ক্যাপশনে মজার ছলে লিখেছেন, “বাহ! কঙ্গনা এবং মহুয়া এখন প্রিয় বন্ধু।” ওই ছবিতেই মহুয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঠুকে লেখেন, “হ্যাঁ। আমি কঙ্গনার পরবর্তী প্রযোজনায় ছবিতে অভিনয় করছি। তাই তাঁর সঙ্গে আছি। বিশ্বগুরুর উত্থান-পতন।” কারণ, প্রধানমন্ত্রীকে তাঁর মন্ত্রিসভার ব্যক্তিত্বরা বিশ্বগুরু বলেই সম্বোধন করেন। এই বিষয়টি ইন্টারনেটের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে। বিজেপি সাংসদ এবং শিল্পপতি নবীন জিন্দালের মেয়ে যশস্বিনী জিন্দালের বিয়েতে বেশ কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, যশস্বিনী জিন্দালের বিয়ের অনুষ্ঠানে কঙ্গনা, মহুয়া এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (NCP) সাংসদ সুপ্রিয়া সুলেকে মঞ্চে উঠে একসঙ্গে বলিউড ছবি ‘ওম শান্তি ওম’-এর টাইটেল ট্র্যাকের সঙ্গে নাচতেও দেখা গিয়েছিল।

 

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটিই ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। তিন বিরোধী দলের নেত্রীকে একসঙ্গে নাচতে দেখে অবাকও হয়ে গিয়েছেন সকলে। নবীন জিন্দালের শ্যালিকা সঙ্গীতা জিন্দাল এক্স-এ আরও একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে নবীন জিন্দাল এবং তাঁর ভাইদের একটি ক্লাসিক হিন্দি ছবির গানে নাচতে দেখা গিয়েছিল। যশস্বিনী শিল্পপতি সন্দীপ এবং সুমিতা সোমানির ছেলে শাশ্বত সোমানিকে বিয়ে করেছেন। সোমানির পরিবার সোমানি ইমপ্রেসা লিমিটেড এবং এজিআই গ্রিনপ্যাক লিমিটেডের মাধ্যমে কাচ, স্যানিটারিওয়্যার এবং নির্মাণ সামগ্রীর ব্যবসা পরিচালনা করে।

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

আচমকা হড়পা বানের কবলে পড়লে কী করবেন? প্রাণ বাঁচাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা