৭৬ বছরেও যুবতী, জন্মদিনে খোশমেজাজে মুমতাজ

গত ৩১ জুলাই মুমতাজ ৭৬ বছরে পদার্পণ করেছেন। আর এবার তিনি নিজের জন্মদিনের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন প্রবীণ অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ষাট ও সত্তর দশকের বিশিষ্ট নায়িকা মুমতাজ। সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে তাঁর জুটির অনবদ্য সাধ আজও প্রবীণ থেকে নবীন সবার মধ্যেই অনবদ্য। বেশিরভাগ ছবিতেই এই জুটির অনবদ্য কেমিস্ট্রি পর্দায় রীতিমতো ঝড় তুলতো। আজ এই জুটির খ্যাতি বলিউডের ইতিহাসে অমলীন। যদিও খুব কম বয়সেই অভিনয় ছেড়ে দেন তিনি। এবং বিয়ের পর স্বামীর হাত ধরে বিদেশে চলে যান অভিনেত্রী মুমতাজ। তবে বলিউডে এই নায়িকার প্রেমে পড়েন নি এমন অভিনেতার সংখ্যা খুব কম। এমনকি কাপুর বংশের বৌ হওয়ার কথা থাকলেও আদতে তা হয়ে ওঠেনি।

কারণ অভিনেত্রী অভিনয় ছাড়ার শর্তে রাজি হননি। তবে এখন দেশেই আছেন অভিনেত্রী। খুব শীঘ্রই সঞ্জয় লীলা বনশালীর ‘হীরামাণ্ডি’ ছবির হাত ধরে বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি। গত ৩১ জুলাই মুমতাজ ৭৬ বছরে পদার্পণ করেছেন। আর এবার তিনি নিজের জন্মদিনের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন প্রবীণ অভিনেত্রী। এদিন তাঁর কেক কাটার ছবি এবং ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখলেন ‘হ্যাপি বার্থডে টু মি’।ছবিতে স্পষ্ট তাঁর পরিবার এবং বন্ধুবান্ধব। বোঝাই যাচ্ছে, ইন্ডাস্ট্রির কেউ নয়, প্রিয়জন দের নিয়েই জন্মদিন সেলিব্রেশন করলেন অভিনেত্রী। তাঁর জন্যে সবাই ‘শুভ জন্মদিন’

গানটিও গেয়েছেন। অভিনেতাকে তাঁদের সঙ্গে সুর মেলাতে দেখা গিয়েছে। এদিন একটি সিকুইন্ড বেইজ পোশাকে এবং একটি ফুলের মুকুট পরা অবস্থায় দেখা গিয়েছে তাঁকে। মুমতাজের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, 

মুমতাজের স্বামী ময়ূর মাধবানি, তাঁদের সন্তান ও নাতি-নাতনিরা রয়েছেন। স্বামীকে একটি কেকে-র টুকরো খাওয়াতেও দেখা গেল অভিনেত্রীকে। একটি ভিডিওতে দেখা গিয়েছে, মুমতাজ বাচ্চাদের সঙ্গে মোমবাতি ফুঁ দিচ্ছেন। এদিন অভিনেত্রীর মেয়ে নাতাশা মাধবানিকেও দেখা গিয়েছে। অভিনেতা ফারদিন খানের সঙ্গে যার বিবাহবিচ্ছেদের জল্পনা চলছে এখন। মুমতাজ তাঁর স্বামীর সঙ্গে বিদেশে থাকতেন। তবে এখন ভারতেই আছেন অভিনেত্রী।

তিনি সম্প্রতি শত্রুঘ্ন সিনহা এবং তাঁর স্ত্রী পুনম সিনহার সঙ্গে তাঁদের বাসভবনে গিয়ে দেখা করেছেন। তাঁর কিছু বিখ্যাত চলচ্চিত্র হল দো রাস্তে, বন্ধন, আদমি অউর ইনসান, সাচ্চা ঝুঠা, খিলোনা, তেরে মেরে সপনে, হরে রাম হরে কৃষ্ণ, আপনা দেশ, লোফার, ঝিল কে উস পার, চোর মাছায়ে শোর, আপ কি কসম, রোটি, প্রেম কাহানি ও নাগিন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে