‘ওর হাসি চুড়েলের মতো’, চটেমটে পরিচালকের ক্লাস নিলেন শ্রদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি: অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী’ ছবিটির কথা কমবেশি সকলেই জানেন। বলিউডের অন্যতম সেরা হরর কমেডি এটি। সিনেপ্রেমীদের মনে ভিন্ন জায়গা করে নিয়েছিল ‘স্ত্রী’। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রদ্ধা কপূর। কর্ণাটকের এক লোককাহিনী যা আংশিক সত্য বলে বিবেচিত, সেই ‘নালে বা’-র কাহিনী নিয়েই অমর কৌশিক তৈরি করেছিলেন ‘স্ত্রী’। এই সিনেমায় ডাইনি হিন্দিতে যাকে বলে ‘চুড়েল’- সেই চরিত্রে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কপূর। সম্প্রতি শ্রদ্ধাকে অমর আবার সম্বোধন করেছেন ‘চুড়েল’ বলে। তা নিয়ে দারুণ হই চই। অবশেষে পরিচালকের বিশেষ ‘ক্লাস’ নিলেন অভিনেত্রী নিজেই।

ট্রেড অ্যানালিস্ট কোমল নহাটার ইউটিউব চ্যানেল গেম চেঞ্জার্সের সঙ্গে কথোপকথনের সময় অমর কৌশিক শ্রদ্ধা কপূরের হাসিকে তুলনা করেন চুড়েলের সঙ্গে। তিনি বলেন, “স্ত্রী’তে শ্রদ্ধা কপূরকে কাস্ট করার কথা আমাকে প্রযোজক দীনেশ বিজান বলেছিলেন। উনি আমায় বলেন, অমর শ্রদ্ধা যখন হাসে তখন একদম চুড়েলের মতোই লাগে। এখন চুড়েল বলেছিলেন নাকি অন্য কিছু সেটা আমার মনে নেই।” এই কথা শুনে ক্ষেপে যান অভিনেত্রীর অনুরাগীরা।

সোমবার শ্যাম প্রোডাকশন হাউজের মেডক ফিল্মস-এর পক্ষ থেকে এক পার্টির আয়োজন করা হয়েছিল। এই পার্টিতে ছবিশিকারীদেরে সামনে দাঁড়িয়ে একসঙ্গে পোজ দেন শ্রদ্ধা ও অমর। সেই সময় পাপারাতজিদের সামনে দাঁড়িয়েই ‘স্ত্রী’ পরিচালককে উদ্দেশ্য করে শ্রদ্ধা হাসতে হাসতে বলেন, “আজকাল এ খুব জোকস বলছে?’

বুঝতে সময় লাগেনি অমর কৌশিকের যে শ্রদ্ধা কোন কথা বলতে চাইছেন। সঙ্গে সঙ্গে তিনি হেসে কান ধরে ক্ষমা চেয়ে নেন এবং বলেন, “আমি কিন্তু তোমার অনুরাগীদের বেশ ভয় পাচ্ছি।” বোঝাই যাচ্ছে শ্রদ্ধা এবং অমর দুজনের মধ্যেই মধুর খুনসুঁটির সম্পর্ক বর্তমান। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী’। ২০২৪ সালে মুক্তি পায় স্ত্রী’র সিক্যুয়েল ‘স্ত্রী টু’।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক