আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউভানকে নিয়ে দুবাইয়ে আটকে শুভশ্রী, কেমন আছেন তাঁরা? জানালেন রাজ

নিজস্ব প্রতিনিধি: ছেলে ইউভানের স্কুলে ছুটি থাকায় তাকে নিয়ে ঘুরতে দুবাইতে গিয়েছেন অভিনেত্রী ও প্রযোজক শুভশ্রী গাঙ্গুলি। তবে সফরের মাঝেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির আবহে একাধিক দেশে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুবাইয়েই ছোট ছেলেকে নিয়ে আটকে পড়েছেন শুভশ্রী।

যদিও সংবাদমাধ্যমকে বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছেন বিধায়ক ও পরিচালক রাজ চক্রবর্তী। তিনি জানান, আপাতত শুভশ্রী ও ইউভান দু’জনেই নিরাপদে একটি হোটেলে রয়েছেন। তাঁদের নিয়ে কোনও রকম আতঙ্কের পরিস্থিতি নেই বলেই জানিয়েছেন রাজ। 

আরও পড়ুন: মার্কিন হামলায় লণ্ডভণ্ড তেহরান, কান্নায় ভেঙে পড়লেন ইরানি অভিনেত্রী

রাজের কথায়, ছেলের অবসর সময়কে আনন্দময় করে তুলতেই শুভশ্রী ইউভানকে নিয়ে দুবাই যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু বিমানবন্দরে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই যুদ্ধ পরিস্থিতির জেরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। তবু পরিস্থিতি সামাল দিয়ে শুভশ্রী দ্রুত নির্ধারিত হোটেলে পৌঁছে যান এবং সেখানেই আপাতত রয়েছেন।

পরিচালক আরও জানান, দুবাইয়ে তাঁদের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু রয়েছেন, যাঁরা এই মুহূর্তে শুভশ্রী ও ইউভানের দেখভাল করছেন। নিয়মিত তাঁদের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং সবরকম সাহায্যই মিলছে। রাজ বলেন, “ওখানে আমাদের পরিচিতরা আছে। ওরাই সবটা দেখছে। আমিও নিয়মিত কথা বলছি। এখনই ভয় পাওয়ার মতো কোনও পরিস্থিতি নেই।” যুদ্ধের আবহে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে যাতায়াত ব্যাহত হলেও শুভশ্রী ও তাঁর ছেলেকে নিয়ে পরিবার যে আপাতত নিশ্চিন্ত, তা স্পষ্ট করে দিয়েছেন রাজ চক্রবর্তী।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ