মার্কিন হামলায় লণ্ডভণ্ড তেহরান, কান্নায় ভেঙে পড়লেন ইরানি অভিনেত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের রাজধানী তেহরান-সহ একাধিক শহরে ভয়াবহ হামলা শুরু হয়েছে। এই হামলার জেরে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সামনে আসছে। এমন পরিস্থিতিতে নিজের জন্মভূমির মানুষের দুর্দশা দেখে গভীরভাবে ভেঙে পড়েছেন ইরানি অভিনেত্রী মান্দানা করিমি।

কেন আবেগে ভেঙে পড়লেন মান্দানা?

মান্দানা করিমির জন্ম ও বেড়ে ওঠা ইরানের রাজধানী তেহরানে। যদিও গত কয়েক বছর ধরে তিনি ভারতে থাকছেন, তবু মাতৃভূমির সঙ্গে তাঁর আবেগের বন্ধন অটুট। চলমান বোমা হামলার খবরে তিনি সেখানে থাকা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেন মান্দানা, যেখানে তাঁকে কাঁদতে দেখা যায়। কাঁদতে কাঁদতে মাতৃভাষায় কথা বলার সময় তাঁর মুখে অসহায়তা ও যন্ত্রণার ছাপ স্পষ্ট ছিল।

আরও পড়ুন: মার্কিন হামলায় নিহত ইরানের সেনাপ্রধান, নজিরবিহীন হামলার হুমকি ট্রাম্পের

ভিডিওর ক্যাপশনে মান্দানা লেখেন, “এত যন্ত্রণা, এত আশা। হয়তো নওরোজ (ইরানি নববর্ষ) এবার সত্যিই অন্যরকম হবে। ইরানের জন্য প্রার্থনা করুন।” এই কথায় তাঁর মনের গভীর বেদনা ফুটে ওঠে।

আমেরিকা ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় ইরান থেকে নানা ভিডিও সামনে আসে, যেখানে কিছু মানুষকে উদযাপন করতেও দেখা যায়। এই বিষয়টি নিয়ে মান্দানা নিজের আরেকটি পোস্টে ইরানি জনগণের মানসিক অবস্থার ব্যাখ্যা দেন।

তিনি লেখেন, “মানুষ সবসময় যুদ্ধের কারণে খুশি হয় না। অনেক সময় তারা খুশি হয় দীর্ঘদিনের দমবন্ধ করা পরিস্থিতির অবসান দেখে। বছরের পর বছর চাপে থাকলে স্বপ্নগুলো ছোট হয়ে যায়। প্রতিদিন ভয় আর উদ্বেগ নিয়ে ঘুম ভাঙে। তাই কেউ কেউ যুদ্ধকে মুক্তির পথ বলে মনে করে, তারা ধ্বংস ভালোবাসে না, শুধু ভাবে হারানোর মতো আর কিছুই নেই।”

মান্দানা করিমি মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন এবং পরে বলিউডে কাজ করেন। তিনি “ভাগ জনি” এবং “কেয়া কুল হ্যায় হাম” এর মতো ছবিতে অভিনয় করেছেন। জনপ্রিয় রিয়‍্যালিটি শো বিগ বসেও তাঁকে দেখা গেছে। এছাড়া ২০২২ সালে তিনি একতা কাপুরের লক আপ- শোতেও অংশ নেন।

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়