চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হঠাৎ ‘মির্জা’ মুক্তি পিছিয়ে দিলেন, অক্ষয় না অজয়, কাকে ভয় পেলেন অঙ্কুশ?

নিজস্ব প্রতিনিধি: আগামী ৯ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল টলিউড সুপারস্টার অঙ্কুশ হাজরার স্বপ্নের ছবি ‘মির্জা’। ঈদ উপলক্ষে ছবিটি রিলিজ করার কথা ছিল। যেটি অভিনেতার স্বপ্নের প্রজেক্ট। এই ছবির মাধ্যমেই প্রযোজনায় ডেবিউ করতে চলেছেন অভিনেতা। ছবির নায়কও তিনি। আর নায়িকা বাস্তব জীবনের তাঁর কাছের মানুষ ঐন্দ্রিলা সেন। এর আগে দুটি ছবিতে অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধেছিলেন ঐন্দ্রিলা। অফস্ক্রীনের পাশাপাশি অনস্ক্রিনেও তাঁদের জুটি জমজমাট। ইতিমধ্যেই ছবির প্রচার শুরু করেছেন তারকা জুটি।

ছবির ট্রেলার, গান সবটাই ভক্তদের চোখে লেগে আছে রয়েছে। ৯ এপ্রিল মুক্তি পাবে মির্জা, এতদিন সব ঠিকঠাকই ছিল। কিন্তু শেষ মুহূর্তে অভিনেতা নিজেই জানালেন, কিছু কারণে পিছিয়ে দিতে হল তাঁর স্বপ্নের কাজের মুক্তির দিন। ৯ এপ্রিলের জায়গায় ১১ এপ্রিল মুক্তি পাবে মির্জা। এই মূহুর্তে মির্জা আর মুসকানের জুটি দেখার জন্য অনুরাগীদের অপেক্ষার বাধ ভেঙেছে, কিন্তু তাঁদের দেখার জন্যে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

কিন্তু কেন ছবি মুক্তির দিনক্ষণ পেছোলো? এদিকে আগামী ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে অজয় দেবগনের ‘ময়দান’ এবং অক্ষয় কুমারের ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। তবে কী এই কারণেই ছবির মুক্তি পেছলো? আসলে ঈদের চাঁদ ৯ ও ১০ তারিখ নয় বরং ১১ তারিখে স্পষ্ট দেখা যাবে। তাই নিজের জীবনের প্রথম ছবির মুক্তি হিসেবে শুভদিন ১১ এপ্রিলকেই বাছলেন অঙ্কুশ। এই মূহুর্তে ছবির প্রচারে কোনও খামতি রাখছেন না অঙ্কুশ। কখনও শহরাঞ্চল, কখনও জেলায় গিয়ে গিয়ে প্রচার সারছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা।

কিছুদিন আগে অঙ্কুশ তাঁর বাড়ি বর্ধমানে প্রচারে গিয়েছিলেন। সেখানেও তাঁদের দেখতে ভিড় জমেছিল। এদিকে ট্রেলার অনুযায়ী, ছবিতে শুধু অঙ্কুশের সঙ্গে রোমান্টিকতা নয়, ভরপুর অ্যাকশন করতেও দেখা যাবে ঐন্দ্রিলাকে। আর ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)-কে। ইতিমধ্যেই ছবির গানগুলি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ