‘খারাপ রাস্তা স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে’, সুধা চন্দ্রনের নিশানায় বিজেপি শাসিত বাণিজ্যনগরী

মুম্বইয়ের রাস্তার বেহাল দশা, হতাশা প্রকাশ করলেন প্রবীণ অভিনেত্রী সুধা চন্দ্রন। বিজেপি শাসিত মুম্বইতে ক্রমবর্ধমান যানজটে নাজেহাল অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের রাস্তার বেহাল দশা, হতাশা প্রকাশ করলেন প্রবীণ অভিনেত্রী সুধা চন্দ্রন। বিজেপি শাসিত মুম্বইতে ক্রমবর্ধমান যানজটে নাজেহাল অভিনেত্রী। তাঁর দাবি, মুম্বইয়ের রাস্তার এই বেহাল দশা জনজীবনকে প্রভা বিত করছে। অভিনেত্রীর ব্যক্তিগত-পেশাগত জীবনে প্রভাব ফেলছে। ইনস্টাগ্রামের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী। তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি মাধ আইল্যান্ডের তীব্র যানজটে আটকে রয়েছেন। যেখানে তিনি যাত্রীদের দৈনন্দিন ভোগান্ত একটি ঝলকও তুলে ধরেছেন। শহরের অবকাঠামো গত সমস্যাগুলি মোকাবিলা কতটা কঠিন হয়ে উঠছে তা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেত্রী।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মুম্বইয়ের রাস্তার বেহাল দশা নিয়ে বলেন, ‘যখন বিষয়টি মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন আর চুপ করে থাকা যায় না। আপনি যখন কাজ করার উদ্দীপ্তনা নিয়ে ঘুম থেকে ওঠেন, রেডি হয়ে বাড়ি থেকে বের হন, স্বাভাবিকভাবেই কাজে যাওয়ার দারুণ মুডে থাকেন, তখন যদি দেখতে পান রাস্তায় দীর্ঘক্ষণ যানজট, রাস্তায় অব্যবস্থাপনা, তখন আপনি কি শান্ত থাকতে পারবেন? কারণ রাস্তার এই পরিস্থিতির জন্যে আপনার কাজে যেতে দেরি হবে। আমিও এক পরিস্থিতিতে পড়েছি। যার কারণে মাঝে মধ্যেই আমার সেটে পৌঁছতে দেরি হয়, যে কারণে আমি ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ছি। এতে আমাদের শারীরিক স্বাস্থ্যেরও অবনতি ঘটছে। রক্তচাপ ও থাইরয়েডের মাত্রা বেড়ে যাচ্ছে। মানসিক চাপ অন্য পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এর সঙ্গে আর মানিয়ে চলা সম্ভব নয়।’

অভিনেত্রীর বক্তব্য, এই কারণেই একটি সাধারণ কর্মদিবস ক্লান্তিকর হয়ে ওঠে। যানজটে দীর্ঘ সময় কাটানো এবং রাস্তার খারাপ অবস্থা মানুষের স্বাস্থ্যের ওপরও ক্ষতিকর প্রভাব ফেলছে। রাস্তার এই পরিস্থিতি তাঁর কাজের সময়সূচীকেও প্রভাবিত করেছে। সময়নিষ্ঠার জন্য পরিচিত হওয়া সত্ত্বেও, তিনি দেরি করে সেটে পৌঁছচ্ছেন। অভিনেত্রী বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে আমি সেটে কখনও দেরি করে পৌঁছই না। কিন্তু আজকাল রাস্তার বেহাল দশার কারণে আমার সেটে পৌঁছতে প্রায়শই আধ ঘণ্টা বা ৪৫ মিনিট দেরি হয়ে যাচ্ছে, এতে আমার প্রযোজকের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। কাজে দেরি হচ্ছে। আর্থিক ক্ষতি হচ্ছে এবং মনেও চাপ তৈরি হচ্ছে। তবে সরকারের তরফে বারবার নির্মাণকাজ চলছে এটা বোঝানো হলেও, যান চলাচল নিয়ন্ত্রণের জন্য সেখানে কেউ থাকে না। কোনও কর্মকর্তা নিযুক্ত নেই। এর কারণে বহু মানুষ, বিশেষ করে দৈনিক মজুরি শ্রমিক ও টেকনিশিয়ানরা, তাঁদের চাকরি হারাচ্ছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠছে।’

তিনি আরও বলেন, ‘আমি বুঝি যে উন্নয়ন গুরুত্বপূর্ণ, কিন্তু নিয়ম কানুনও জরুরি। কাজ চালিয়ে যাওয়ার জন্য বিকল্প ব্যবস্থা থাকা উচিত, কিন্তু সেরকম কিছুই নেই। আমি যদি ভ্রমণ করতে না পারি, তাহলে কাজ করব কী ভাবে? অভিনেতা হিসেবে আমরা ঠিক করে দিতে পারি না যে শুটিং সেট কোথায় হবে, এটা প্রযোজক দের ওপর নির্ভর করে। আর তারা একটি প্রকল্প তৈরি করতে তাদের নিজেদের অনেক টাকা বিনিয়োগ করছেন। এটা দিনের পর দিন হতাশাজনক হয়ে উঠছে।’ কাজের দিক থেকে, চন্দ্রনকে শেষবার ‘নয়নতারা’ শো-তে দেখা গিয়েছিল।

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!