‘দিদি নম্বর ওয়ান’ এ রচনার বদলে সুদীপা

খরচবহুল শুটিং শেষ করার জন্যই দায়িত্ব বর্তেছে সুদীপার ওপরে। সঙ্গে রয়েছেন সৌরভ দাস। শো এগিয়ে নিয়ে যাবেন তিনি। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রচনার জুতোয় পা গলালেন সুদীপা। সাময়িক ভাবে বদলাতে চলেছে ‘দিদি নম্বর ওয়ান’ এর সঞ্চালক। কিন্তু কারণ কি? দশ বছর ধরে হয়ে আসা রিয়ালিটি শো-তে এর আগেও সঞ্চালক বদল হয়েছে। তবে তাও ক্ষণস্থায়ী। ফিরে এসেছেন সকলের পছন্দের ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু কয়েকদিন আগে বাবাকে হারিয়ে রীতিমত শোকে বিহ্বল রচনা। কাজে ফেরার মত মানসিক অবস্থা নেই তার। তার সঙ্গে রয়েছে বাবার পারলৌকিক ক্রিয়াদি। তাই ‘দিদি নম্বর ওয়ান’-র বিশেষ পর্বের খরচবহুল শুটিং শেষ করার জন্যই দায়িত্ব বর্তেছে সুদীপার ওপরে। সঙ্গে রয়েছেন সৌরভ দাস। শো এগিয়ে নিয়ে যাবেন তিনি। 

এপ্রসঙ্গে সুদীপা ফেসবুক লাইভে এসে জানিয়েছেন, বাবাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এদিকে পিকনিক স্পেশ্যাল পর্বের শুটিংয়ের সমস্ত আয়োজন সারা। আর এত খরচবহুল শো এর শুট ক্যান্সেল করা সম্ভব নয় তাই রচনা বন্দ্যোপাধ্যায় তাঁকে এই দায়িত্ব দিয়েছেন। এই শোতে সৌরভ ও সুদীপা দুজনেই সঞ্চালনা করবেন। শুটিংফ্লোর থেকে দূরে থাকলেও রচনার মন রয়েছে সেখানে। শুধু তাই নয় সুদীপাকে নাকি কড়া নির্দেশ দিয়েছেন রচনা। যেন তাঁর শো এর অতিথিদের মুখের হাসি ম্লান না হয়। 

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা