দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘তিনি নিজেই প্রচারে বিশ্বাসী’, কমল হাসানের বিস্ফোরক দাবিকে মানতে নারাজ সুদীপ্ত সেন

নিজস্ব প্রতিনিধি: ‘দ্য কেরালা স্টোরি’-মুক্তি পেয়েছে প্রায় ১ মাস হতে চলল। কিন্তু এখনও দেশ জুড়ে বিতর্কে জেরবার। পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ ব্যান করে দেওয়া হলেও সুপ্রীম কোর্টের নির্দেশে ফের রাজ্যে মুক্তি পেয়েছে ছবি। ছবির গল্প ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড়। কেউ বলছেন, ছবির কাহিনী একেবারেই মিথ্যে, আবার কেউ ছবি দেখে দেশে না সন্ত্রাস ছড়ায়, সেই নিয়ে আতঙ্কে। কিন্তু এত কিছু বিতর্ক থাকা সত্ত্বেও বক্সঅফিসে ছবি রীতিমতো রমরমিয়ে চলছে। ইতিমধ্যেই ২০০ কোটি বাজেট ছাড়িয়েছে ছবি। ছবিটিকে বিরোধীরা ‘প্রোপাগান্ডা’র ট্যাগ দিয়েছেন। সে যাই হোক, ছবিটির পাশে দাঁড়িয়েছেন একাধিক বলিউড তারকা। কিন্তু এক সকাল সকাল সোশ্যাল মিডিয়া জেরবার, কেন? ছবিটি নিয়ে এই প্রথম মুখ খুললেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। তিনিও ছবিটির বিরোধীতা করে একে ‘প্রোপাগান্ডা’ বলেই অভিহিত করেছেন। আদা শর্মা, যোগিতা বিহানি, সিদ্ধি ইদনানি এবং সোনিয়া বালানি অভিনীত কেরল স্টোরি এই মুহূর্তে টক অফ দ্য টাউন হয়ে উঠেছে। সঠিক এবং ভুল উভয় কারণেই এটি নিয়ে চর্চা অবিচল। দ্য কেরালা স্টোরি যত প্রশংসা পাচ্ছে, তার থেকে বেশি এটি নিয়ে বিতর্ক তৈরী হচ্ছে।

গতকাল সন্ধ্যায়, কমল হাসান আইফা অ্যাওয়ার্ড ২০২৩-এর মঞ্চ থেকে দ্য কেরালা স্টোরিকে একটি প্রচারমূলক চলচ্চিত্র বলে দাবি করেছেন। কোনও ছবির নিচে সত্য ঘটনা অবলম্বনে লিখে দেওয়াটাই যথেষ্ট নয়। সেই ঘটনা আদেউ ঘটে থাকলে তবেই তা সত্য। আর এখানে যা দেখানো হয়েছে তা সত্য নয়। তবে প্রবীণ অভিনেতার এই মন্তব্য মানতে পারেননি পরিচালক সুদীপ্ত সেন।এ কটি বিনোদন নিউজ পোর্টালের সঙ্গে কথা বলার সময়, অসুস্থ সুদীপ্ত সেন বলেছেন, আগে যারা ছবিটিকে প্রোপাগান্ডা মুভি বলেছিল তাঁরা ছবিটি দেখার পর তাঁদের মত বদলেছেন। চমৎকার বলেছেন। কিন্তু যারা ছবিটি এখনও দেখেননি তাঁরা সমালোচনা চালিয়েই যাচ্ছেন। পশ্চিমবঙ্গ-তামিলনাড়ুতে যারা সিনেমাটিকে নিষিদ্ধ করেছেন তাঁরা সিনেমাটি দেখেননি। আমাদের দেশে খুব বোকা স্টেরিওটাইপ আছে।”

চলচ্চিত্রের অত্যধিক প্রচারের কারণে বর্তমানে সুদীপ্ত সেন ডিহাইড্রেশন এবং সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি। চলচ্চিত্র নির্মাতা আরও বলেছেন যে, সিনেমাটি আন্তর্জাতিকভাবে ৩৭টি দেশে জনপ্রিয় পাচ্ছে। সমালোচনকরা তাঁকে ফোন করে বিষয়টি পরিষ্কার করে নিচ্ছেন। যে ব্যক্তি সিনেমাটিকে প্রচারমূলক চলচ্চিত্র বলছেন তিনি নিজেই প্রচারের সঙ্গে জড়িত। কারণ তিনি ছবিটি না দেখেও মতামত শেয়ার করছেন। এই ধরনের লোকদের বোঝানো বন্ধ করুন।

Published by:

Share Link:

More Releted News:

‘সাড়ে আট মাসের গর্ভাবস্থাতেও কাজ’, YRF স্টুডিওতেই শুরু প্রসব বেদনা জানালেন নেহা ধুপিয়া

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ