প্রখ্যাত শিল্প পরিচালক নীতিন দেশাইয়ের মৃত্যুতে চোখে জল বলিউডের

তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা বিজেপি নেতা মহেশ বলদির মতে, শেষের দিকে মারাত্মক আর্থিক সংকটে ভুগছিলেন নীতিন। সেই কারণেই এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল সকাল শোকের ছায়া বলিউড জুড়ে। কার্জাতের কাছে খালাপুর রায়গড়ে নিজের ND স্টুডিয়ো থেকে মিলল চারবার জাতীয় পুরস্কার বিজয়ী বলিউডের শীর্ষমানের শিল্প পরিচালক নীতিন দেশাইয়ের ঝুলন্ত মৃতদেহ। নিতিন দেশাই ২ আগস্ট ভোর ৪:৩০ টা নাগাদ আত্মহত্যা করেছেন বলে সূত্রের খবর। বলিউডের একজন প্রথম সারির পরিচালক ছিলেন তিনি। ব্লকবাস্টার চলচ্চিত্র ‘লাগান’, ‘যোধা আকবর’, ‘হাম দিল দে চুকে সানাম’, ‘দেবদাস’-সহ বলিউডের একাধিক হিট চলচ্চিত্রে নান্দনিক শিল্প নির্দেশনার নেপথ্যে ছিলেন নীতিন দেশাই। সুতারাং বলিউডে একটি উজ্জ্বল কেরিয়ার ছিল তাঁর। কিন্তু কিছু বছর ধরে তাঁর সুনাম একেবারে তলানিতে ঠেকেছিল। তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা বিজেপি নেতা মহেশ বলদির মতে, শেষের দিকে মারাত্মক আর্থিক সংকটে ভুগছিলেন নীতিন। সেই কারণেই এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তিনি। জন্মদিনের ৯ দিন আগেই নিজেকে শেষ করে ফেললেন পরিচালক।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তাঁর মৃত্যুতে গোটা বলিউড শোকাহত। একাধিক সুপারস্টার এবং বিশিষ্ট পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। শুধু বলিউড নয়, মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিরও অন্যতম সেরা শিল্প পরিচালক এবং প্রযোজনা ডিজাইনার ছিলেন তিনি। রিপোর্ট অনুসারে, নীতিনের সহযোগিরা তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন স্টুডিও থেকে। বলিউডে একটি বর্ণাঢ্য কেরিয়ার ছিল তাঁর। ফিল্মগ্রাফি অনুসারে, গত পাঁচ বছরে, চারবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। ১৯৯৯ সালে ‘ডঃ বাবাসাহেব আম্বেদকর’-এর জন্য, ২০০০ সালে ‘হাম দিল দে চুকে সানম’-এর জন্য, ২০০২ সালে অস্কার মনোনীত ‘লাগান’-এর জন্য এবং ২০০৩ সালে ‘দেবদাস’-এর জন্য। এছাড়াও তিনি ১৯৯৫ সালে ‘1942: এ লাভ স্টোরি’, ১৯৯৭ সালে সঞ্জয় লীলা বনসালির ‘খামোশি’ এবং ২০০৩ সালে ‘দেবদাস’-এর জন্যেও ফিল্ম ফেয়ার সেরা শিল্প নির্দেশনা পুরস্কার জিতেছিলেন।

এছাড়াও ২০০৯ সালে ‘যোধা আকবর’-এর জন্যে আইএফএ সেরা শিল্প নির্দেশনা পুরস্কারও পেয়েছিলেন নীতিন। এদিকে প্রখ্যাত শিল্প পরিচালক ২০০৯ সালে ‘হরিশচন্দ্রচি ফ্যাক্টরি’-এর জন্যেও মহারাষ্ট্র রাজ্য পুরস্কার জিতেছিলেন। ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি আশুতোষ গোয়ারিকর, বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি এবং সঞ্জয় লীলা বনসালির মতো একাধিক পরিচালকের সঙ্গে কাজ করেছেন। ২০০২ সালে, তিনি চন্দ্রকান্ত প্রোডাকশনের দেশ দেবী, কচ্ছের দেবী মাতার উপর একটি ভক্তিমূলক চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন।

তাঁর শিল্প পরিচালক হিসেবে শেষ কাজ ছিল, ‘পানিপথ’ এবং ‘প্রেম রতন ধন পায়ো’। তাঁর অকাল মৃত্যুর খবরটি সারা দেশে রীতিমতো শোকের ঢেউ তুলেছে। নীতিন দেশাইয়ের মৃত্যুতে বেশ কয়েকজন বলিউড তারকা শোক প্রকাশ করেছেন। বিবেক অগ্নিহোত্রী খবরটি জানার পর আবেগপ্রবণ হয়ে টুইটারে লিখেছেন, “আমার প্রিয় বন্ধু নীতিন দেশাইয়ের মৃত্যুতে আমি হৃদয়বিদারক। একজন কিংবদন্তি প্রোডাকশন ডিজাইনার, একজন স্বপ্নদর্শী যিনি এনডি স্টুডিও তৈরি করেছিলেন। নীতিন শুধু পল্লবী এবং আমাকেই ভালোবাসতেন না, তিনি সবসময় আমাকে গাইড করেছেন।” সঞ্জয় লীলা বনসালি প্রিয় বন্ধুকে হারিয়ে শোকে কাতর। অন্যদিকে পরিনিতি চোপড়াও নিতিনের মৃত্যুতে কুণ্ঠাগত।

অভিনেতা রীতেশ দেশমুখও নীতিনের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইটে লিখেছেন, “এটা জেনে গভীরভাবে মর্মাহত যে #NitinDesai, একজন কিংবদন্তি প্রোডাকশন ডিজাইনার। যিনি ভারতীয় সিনেমার বৃদ্ধিতে ব্যাপক অবদান রেখেছেন। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।” নীল নীতিন মুকেশও শিল্প পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন, “হৃদয়বিদারক খবরটি মেনে নিতে পারছি না। আমাদের প্রিয় #নিতিনদেশাই স্বর্গীয় আবাসে চলে গেছেন। তিনি দুর্দান্ত একটি প্রতিভাবান ছিলেন।” এদিকে তাঁর স্টুডিও এখন পুলিশের তদন্তাধীন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে