Loading live market data...
Loading active stocks...
Connecting...

জীবনের তাল কেটে গেল গোবিন্দার, ৩৭ বছরের সম্পর্ক ভেঙে বিচ্ছেদ চাইলেন স্ত্রী সুনীতা

মাস কয়েক ধরেই গুঞ্জন ৩৭ বছরের সংসার ভাঙতে চলেছে বলিউডের হিরো নং ওয়ান গোবিন্দা এবং সুনীতা আহুজার। বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই ভক্তরা উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাস কয়েক ধরেই গুঞ্জন ৩৭ বছরের সংসার ভাঙতে চলেছে বলিউডের হিরো নং ওয়ান গোবিন্দা এবং সুনীতা আহুজার। বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই ভক্তরা উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। স্বাভাবিকভাবেই কথিত আছে যে, তারকাদের সম্পর্কে টেকে না। এমন গুঞ্জনের মধ্যেও টিকে গেছে অমিতাভ বচ্চন, জয়া বচ্চনের সম্পর্ক, শাহরুখ খান, গৌরী খানের সম্পর্ক, সেই তালিকাতেই রয়েছেন গোবিন্দা, সুনীতা। প্রায় ৩৭ বছরের সম্পর্ক তাঁদের। কিন্তু মাস কয়েক ধরেই শোনা যাচ্ছে, গোবিন্দার সঙ্গে এক বাড়িতে থাকেন না সুনীতা। একজন মারাঠা অভিনেত্রীর প্রেমে পড়েছেন হিরো নং ওয়ান। সেই কারণেই তারা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন।

যদিও এই গুজবটি উড়িয়ে দিয়েছিলেন সুনীতা। বলেছিলেন, সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু এবার শোনা যাচ্ছে, তিনিই গোবিন্দার বিরুদ্ধে প্রতারণা, নিষ্ঠুরতার অভিযোগ এনে ডিভোর্সের মামলা দায়ের করেছেন। আর তিনি ২০২৪ সালের ৫ ডিসেম্বর বান্দ্রার পারিবারিক আদালতে গোবিন্দার কাছ থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন। হাউটারফ্লাইয়ের মতে, সুনীতা ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইনের ১৩(১)(i), (ia), এবং (ib) ধারার অধীনে মামলা দায়ের করেছেন, যেখানে ব্যভিচার, নিষ্ঠুরতা এবং পরিত্যাগকে বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।জানা গিয়েছে, আদালত গোবিন্দাকে তলব করেছে। কিন্তু ২০২৫ সালের মে মাসে কারণ দর্শানোর নোটিশ জারি না হওয়া পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত হননি। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, জুন মাস থেকে গোবিন্দা এবং সুনিতা আদালতের নির্দেশিত কাউন্সেলিংযের মাধ্যমে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করছেন। সুনীতা ব্যক্তিগতভাবে আদালতে হাজির হলেও গোবিন্দা অনুপস্থিত ছিলেন।

তবে গোবান্দা ভার্চুয়ালি কাউন্সেলিং সেশনে যোগদান করেছেন কিনা তা স্পষ্ট ছিল না। এর আগে, গোবিন্দা র সঙ্গে বিবাহবিচ্ছেদের গুজবের বিষয়ে সুনীতা আহুজা প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন যে, “সবকিছু পজিটিভ আছে। লোকে যা বলে বলুক, যতক্ষণ আপনি আমার কিংবা গোবিন্দার কাছ থেকে কিছু তথ্য না পান, ততক্ষণ আপনি কারো কথা বিশ্বাস করবেনা না।” চলতি বছরের ফেব্রুয়ারিতে, গোবিন্দার আইনজীবী একটি সংবাদমাধ্যমকে বলেছিলেন যে, “সুনিতা প্রায় ছয় মাস আগে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন, কিন্তু পরে এই দম্পতি তাদের মতবিরোধ মিটিয়ে ফেলেছেন এবং এখন আবার একসঙ্গে আছেন। তাদের বিবাহবিচ্ছেদ হচ্ছে না। একসঙ্গেই থাকবেন তারা। আমরা নববর্ষের সময় নেপাল ভ্রমণ করেছিলাম এবং পশুপতি নাথ মন্দিরে একসঙ্গে পূজা করেছি। এখন তাদের মধ্যে সবকিছু ঠিক আছে।”

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের