Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘গোবিন্দার কেরিয়ার ধ্বংসের জন্যে দায়ী চারজন, তাঁরা তাঁকে এগোতে দেয়নি’, বিস্ফোরক সুনীতা

এবার স্বামীর কেরিয়ার ধ্বংসের পেছনে কারণ নিয়ে মুখ খুললেন সুনীতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী জানিয়েছেন, গোটা কেরিয়ারে গোবিন্দা কিছু ভুল মানুষদের দ্বারা বেষ্টিত ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোবিন্দা, বলিউডের হিরো নং ওয়ান! এখনও এই নামেই তিনি গোটা বিশ্বের কাছে পরিচিত। কমেডি, অ্যাকশন, রোমান্স- সবরকম অভিনয়ের একেবারে প্যাকেজ গোবিন্দা। তাঁর বর্ণাঢ্য কেরিয়ার জুড়ে রয়েছে একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র। কিন্তু খুব কম সময়েই অভিনয়কে বিদায় জানিয়েছেন গোবিন্দা। কিন্তু তাঁর সমসাময়িক তারকারা এখনও বলিউডে রাজ করছেন। নব্বই দশকের অন্যতম সুপারস্টার হলেন গোবিন্দা। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘রঙিলা রাজা’-র পর থেকে অভিনেতাকে আর পর্দায় দেখা যায়নি, গত কয়েক বছর দর্শকদের সেভাবে আকৃষ্ট করতে পারেননি গোবিন্দা। কিন্তু আচমকাই গোবিন্দার অভিনয় ছেড়ে দেওয়ার কারণ কী? এবার এই বিষয়ে মুখ খুললেন গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা। যাঁর সঙ্গে গোবিন্দার ডিভোর্সের গুঞ্জন চলছিল। জানা গিয়েছিল, মারাঠি অভিনেত্রীর প্রেমে পড়ে ৩৭ বছরের সংসার জীবন ত্যাগ করতে চলেছেন গোবিন্দা। কিন্তু এই বিষয়ের কোনও সত্যতা নেই।

এবার স্বামীর কেরিয়ার ধ্বংসের পেছনে কারণ নিয়ে মুখ খুললেন সুনীতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী জানিয়েছেন, গোটা কেরিয়ারে গোবিন্দা কিছু ভুল মানুষদের দ্বারা বেষ্টিত ছিল। তাই ১৭ বছর ধরে তিনি অভিনয় থেকে বাইরে। এই বিষয়ে মাঝে মধ্যেই গোবিন্দার সঙ্গে আমার ঝগড়া হয়। কারণ আমি মিথ্যা বলতে পারিনা। কাউকে তোষামোদ করতে পারিনা। গোবিন্দার দলে চারজন লোক রয়েছে, যাদের মধ্যে একজন লেখক, সঙ্গীতজ্ঞ, সচিব এবং আইনজীবী। এই লোকেরা গোবিন্দার উন্নতি চাননি। তাঁরা গোবিন্দাকে বিকশিত হতে সাহায্য করার চেয়ে তাঁকে পুরনো স্মৃতিতে আটকে রাখতে বেশি আগ্রহী ছিলেন। এই লোকগুলোর কোনও লাভ নেই, তাও গোবিন্দাকে তাঁরা উন্নতির পথে এগোতে দেননি। তাঁরা গোবিন্দার খারাপ ভুল সব কাজেই তাঁকে বাহ বাহ বলে প্রশংসা করেছেন। তাঁর ভুলটা ধরিয়ে দেয়নি।’

তিনি আরও বলেন, ‘গোবিন্দা যদি গান গাইত, তবুও তাঁরা তাঁকে বাহ বাহ বলত, তাঁদের উচিত ছিল গোবিন্দার ভুলটা ধরিয়ে দেওয়া। আমি যখন গোবিন্দাকে ভুলটা ধরিয়ে দিতাম তখন সে আমার উপর রেগে যেত। গোবিন্দা এখনও সেই পুরনো সূত্র অনুসরণ করেন। যা তাঁকে নব্বইয়ের দশকে স্টার বানিয়েছিল। তিনি এখনও বুঝতে পারেন না যে, ইন্ডাস্ট্রি এবং দর্শক অনেক এগিয়ে গিয়েছে, তাঁদের চিন্তাভাবনা অনেক বদলে গিয়েছে। আমি গোবিন্দাকে বলি যে, নব্বইয়ের যুগ শেষ। এটা ২০২৫ সাল। দেখো নেটফ্লিক্স ও ডিজিটাল প্ল্যাটফর্মে এখন কী চলছে! কিন্তু তিনি এখনও ওই চারজন লোকের বাহ বাহ প্রযোজনা নিয়েই ব্যস্ত। তাঁদেরকেই বিশ্বাস করে চলেছেন। আমি ওনাকে অনেকবার বলেছি যে, তুমি তোমার বৃত্ত পরিবর্তন করো, ওই চারজন লোক কোনওদিন তোমাকে এগোতে দেবে না।’

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর