টলিউডে যেভাবে ‘ভোগান্তির’ স্বীকার হয়েছি, তৃণমূল আমলের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সাংসদ দেব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজনীতির ময়দানে তিনি বরাবরই ‘সৌজন্যের পোস্টার বয়’। তৃণমূলের তারকা সাংসদ হয়েও দলীয় সীমারেখার বাইরে গিয়ে বিরোধী মতের শিল্পীদের সঙ্গে কাজ করে বারবার নজির গড়েছেন টলিউড সুপারস্টার দেব  । কখনও রূপা গঙ্গোপাধ্যায় বা মিঠুন চক্রবর্তী-র মতো বিজেপি ঘনিষ্ঠ তারকাদের নিজের ছবিতে কাস্ট করে বিতর্কে জড়ালেও নিজের অবস্থান থেকে সরে আসেননি তিনি। এবার রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আশাবাদী সুর শোনা গেল তাঁর গলায়।

শুক্রবার রাতে ‘ফেরা’ ছবির প্রিমিয়ারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন সরকার সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন দেব। তিনি বলেন, নতুন সরকারকে কাজের সুযোগ দিতে হবে। তাঁর কথায়, “এটা একেবারে নতুন সিস্টেম। মন্ত্রিসভাও এখনও পুরোপুরি গঠিত হয়নি। তাই এত দ্রুত ফল আশা করা ঠিক নয়। অন্তত এক বছর সময় দেওয়া উচিত।” একইসঙ্গে তাঁর বিশ্বাস, নতুন সরকার বাংলা চলচ্চিত্র জগতের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করবে। এখানেই কার্যত বিস্ফোরক মন্তব্য করেন দেব। তিনি স্পষ্ট জানান, আগের সরকারের আমলে যেভাবে তাঁকে সমস্যার মুখে পড়তে হয়েছে, নতুন সরকারের সময়ে সেই পরিস্থিতি আর হবে না বলেই আশা করছেন। তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

আরও পড়ুনঃ ‘রণবীরদের মতো তারকারা কর্মসংস্থান তৈরি করেন’, FWICE-কে তোপ রাম গোপাল ভার্মার

সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-কে নিয়েও মুখ খুলেছিলেন দেব। দু’জনেই মেদিনীপুরের সন্তান , সেই প্রসঙ্গে অভিনেতার বক্তব্য, ‘মেদিনীপুর সবসময় এগিয়ে ছিল, আছে এবং থাকবে।’ নতুন সরকারের কাছে দেবের আবেদন, ইন্ডাস্ট্রিতে যেন আর কেউ নিষিদ্ধ না হন এবং শিল্পীরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন। ২০১৪ সালে রাজনৈতিক ইনিংস শুরু করার পর টানা তিনবার সাংসদ নির্বাচিত হওয়া দেব নিজের সৌজন্যপূর্ণ রাজনৈতিক অবস্থান দিয়েই আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। তাঁর এই মন্তব্যে স্পষ্ট, রাজনীতির বদলে যাওয়া সমীকরণের মাঝেও বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?