জন্মদিনের পার্টিতেই নজর কাড়ল বেবি বাম্প, ভাইরাল সুরভি জ্যোতির আনন্দঘন মুহূর্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ সুরভি জ্যোতি ৩৮ বছর বয়সে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় থাকা এই অভিনেত্রী সম্প্রতি নিজের জন্মদিন ও বেবি শাওয়ার একসঙ্গে উদযাপন করেন, যা ঘিরে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও উচ্ছ্বাস।

অভিনেত্রী তার ব্যক্তিগত জীবনের এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে তিনি ২৯ মে নিজের জন্মদিন এবং বেবি শাওয়ার একসঙ্গে পালন করেন। এই বিশেষ দিনে সুরভি বেগুনি রঙের একটি আকর্ষণীয় গাউন পরে অনুষ্ঠানে উপস্থিত হন। বন্ধুবান্ধবদের ঘনিষ্ঠ পরিবেশে আয়োজিত এই পার্টিতে কেক কাটা, হাসি-আনন্দ এবং নাচে ভরে ওঠে পুরো অনুষ্ঠান। সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল, বেবি বাম্প ধরে সুরভির আনন্দে নাচ, যা উপস্থিত সকলের মন জয় করে নেয় এবং সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: ‘তোমাকে খুব মনে পড়ে’, ঋতুপর্ণ ঘোষের প্রয়াণদিবসে আবেগঘন বার্তা ঋতুপর্ণা সেনগুপ্তের

সুরভির এই বেবি শাওয়ার আয়োজনটি তার ঘনিষ্ঠ বন্ধুদের উদ্যোগে করা হয়, যারা পুরো অনুষ্ঠানটিকে অত্যন্ত সুন্দর ও আবেগঘনভাবে সাজিয়েছিলেন। অনুষ্ঠানে টেলিভিশন ইন্ডাস্ট্রির একাধিক পরিচিত মুখের উপস্থিতিও নজর কাড়ে। সেখানে দেখা যায় আশা নেগি, অনিতা হাসানন্দানি এবং কিশ্বর মার্চেন্টের মতো তারকাদের, যারা এই আনন্দের মুহূর্তে সুরভির পাশে ছিলেন। ছবিগুলোতে স্পষ্টভাবে ধরা পড়েছে সুরভির মুখের উচ্ছ্বাস ও মাতৃত্বের আনন্দ। ভক্তরাও অভিনেত্রীর এই নতুন যাত্রাকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন। ২০২৪ সালের ২৭ অক্টোবর অভিনেতা সুমিত সুরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুরভি জ্যোতি। বিয়ের প্রায় দুই বছর পর এই দম্পতি তাদের প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন, যা তাদের জীবনে নতুন আনন্দের অধ্যায় যোগ করতে চলেছে।

১১০০ দিন ধরে কারাগারে ইমরান খান, বাবার দ্রুত চিকিৎসার দাবিতে বিশ্ববাসীর দরবারে ছেলে

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু