আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এও সম্ভব! দুই বউ একসঙ্গে অন্তঃসত্ত্বা, ইউটিউবারের খুশির পোস্ট ঘিরে জলঘোলা নেটপাড়ার

নিজস্ব প্রতিনিধি: ভাবা যায়, দুই বউকে নিয়ে এক বাড়িতেই থাকেন হায়দ্রাবাদ-ভিত্তিক এই ইউটিউবার। বর্তমানে যেখানে ভালবাসার সংজ্ঞা ক্রমাগত পাল্টাচ্ছে, ভালবাসা পাওয়ার জন্যে মৃত্যু হচ্ছে, যেখানে ভালোবাসার মানুষের হাতে খুন হতে হচ্ছে একাধিক মানুষকে, সেই দুনিয়ায় এক ব্যক্তি দুই স্ত্রীকে নিয়ে একই বাড়িতে বসবাস করছেন, দুজনকেই সমান ভালবাসছেন, শুধু তিনিই নন, তাঁর দুই স্ত্রীও সবটাই মেনে নিয়ে একসঙ্গে একটাই স্বামীর সঙ্গে সুখে সংসার করছেন। হ্যাঁ, শুনতে আবাক লাগলেও, এটাই সত্যি! ঠিক এই কারণেই আজ গোটা সোশ্যাল মিডিয়ার কাছে তিনি একজন জনপ্রিয় মুখ, সোশ্যাল স্টার বললেও ভুল হবেনা তাঁকে।

ঠিকই ধরেছেন, কথা হচ্ছে ইউটিউবার আরমান মালিককে নিয়ে। তাঁর দুই স্ত্রীর নাম যথাক্রমে পায়েল মালিক এবং কৃতিকা মালিক। বর্তমানে তাঁর দুই স্ত্রীই গর্ভবতী, সম্প্রতি আরমান নিজেই খুশির খবর দিলেন তাঁর অনুরাগীদেরকে। মিস্টার মালিকের এই মুহূর্তে ইনস্টাগ্রামে ১.৫ মিলিয়ন এবং ইউটিউবে ২ মিলিয়ন ফলোয়ারস্। আরমান তাঁর স্ত্রীদের বেবি বাম্পের ছবি দিয়ে ইনস্টাগ্রামে খবরটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “আমার পরিবার”। একসঙ্গে পিতৃত্ব গ্রহণ করতে আরমান যে কতটা উত্তেজিত, তা তাঁর ছবিগুলি দেখেই স্পষ্ট। তবে আরমানের পোস্টগুলি দেখে তাঁর অনুরাগীরা প্রশংসা করলেও বেশ কিছু ইন্টারনেট ব্যবহারকারী তাঁর পরিবারকে নিয়ে ব্যপক ট্রোলড করেছেন।

একজন ব্যবহারকারী লিখেছেন, “শুধুমাত্র এই ব্যক্তিরই এই প্রতিভা রয়েছে। তিনি সময়ের বিষয়েও যত্নশীল।” আরও একজন বলেছেন, “আমি হতবাক… এটা কিভাবে হতে পারে যে দুজনেই একই সঙ্গে গর্ভবতী।” তৃতীয় একজন মজা করে মন্তব্য করে বলেছেন, “ভাই, আপনি ক্রিকেট টিম বানাবেন।” চতুর্থ একজন জিজ্ঞাসা করেছেন, “আইন কি দুই স্ত্রীর অনুমতি দেয়?” তবে বেশকিছু ব্যবহারকারী আরমানের পরিবারকে অভিনন্দন জানিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। এখনও পর্যন্ত আরমানের পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ১৪৬, ০০০ এরও বেশি লাইক পেয়েছে। আরমান মালিক একজন জনপ্রিয় ইউটিউবার এবং ভ্লগার। তিনি ভক্তদের নিয়মিত তাঁর দৈনন্দিন জীবনের সমস্ত আপডেট দিতে থাকেন।

প্রতিবেদন অনুসারে, মিঃ মালিক ২০১১ সালে পায়েলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আরমান। তাঁদের চিরায়ু মালিক নামেও একটি পুত্র সন্তান রয়েছে। এরপর ২০১৮ সালে, বিষয়বস্তু নির্মাতা কৃতিকাকে বিয়ে করেন আরমান, যিনি তাঁর প্রথম স্ত্রীর বিশেষ বন্ধু ছিলেন। এরপর থেকে চার সদস্যের পরিবার তাঁদের, একসঙ্গেই বসবাস করছেন তাঁরা। মিসেস পায়েল এবং মিসেস কৃতিকাকে প্রায়শই একসঙ্গে ফটো দেন, সেখানেই বোঝা যায় তাঁরা কতটা খুশি।

Published by:

Share Link:

More Releted News:

আচমকা প্রযোজনা ছাড়ার সিদ্ধান্ত লীনা গঙ্গোপাধ্যায়ের, টেলিপাড়ায় জোর গুঞ্জন

কী দেখে বিরাটের প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পরিচালকের ‘অস্কার’ পুরস্কার

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ