কার্তিক নন, ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ প্রথমে কাজ করার কথা ছিল সুশান্তের, কিনেছিলেন ছবির স্বত্বও

কিন্তু জানেন কী, এই ছবিতে অভিনয়ের কথাই ছিল না কার্তিক আরিয়ানের। কারণ ছবিটির জন্যে প্রথমে সুশান্ত সিংহ রাজপুতকে বেছে নেওয়া হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালে মুক্তি পেয়েছিল কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’, বক্সঅফিসে সফলতা না পেলেও ছবিটি কার্তিক আরিয়ানের কেরিয়ারের সেরা ছবি। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে চান্দু চ্যাম্পিয়ন। আর এই ছবিতে প্যারালম্পিক স্বর্ণপদক বিজয়ী মুরালিকান্ত পেটকরের ভূমিকায় অভিনয় করেছেন ‘ভুল ভুলাইয়া’ তারকা। ছবিতে কার্তিকের অভিনয়ও ব্যাপক প্রশংসিত হয়েছে। কিন্তু জানেন কী, এই ছবিতে অভিনয়ের কথাই ছিল না কার্তিক আরিয়ানের। কারণ ছবিটির জন্যে প্রথমে সুশান্ত সিংহ রাজপুতকে বেছে নেওয়া হয়েছিল। যিনি মুরালিকান্ত পেটকরের ভূমিকায় অভিনয় করবেন বলে রাজিও হয়ে গিয়েছিলেন। হ্যাঁ ঠিকই শুনেছেন ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে কাজ করার কথা ছিল প্রয়াত তরুণ অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের। সম্প্রতি অভিনেতা ভুবন অরোরা একটি সাক্ষাৎকারে বিষয়টি উন্মাচন করেছেন। তিনি বলেছেন যে কার্তিকের আগে সুশান্ত ছবিটির অংশ ছিলেন।

এর গল্পের স্বত্ত্বও তিনি কিনেছিলেন। কিন্তু তাঁর মৃত্যুর পর, ছবিটি কার্তিককে দেওয়া হয়। ভুবন বলেন, ‘আমি চান্দু চ্যাম্পিয়ন নামে একটি ছবি করেছি। আগে, সুশান্তের এই ছবির নায়ক হওয়ার কথা ছিল। কারণ ছবিটির স্বত্ব তাঁর কাছে ছিল। ছবির গল্পের অধিকারও তার ছিল। তিনি হয়তো মুরলীকান্ত পেটকরজির কাছ থেকে এটি কিনেছিলেন। মুরলীকান্ত স্যার নিজেই একবার এই কথাটি উল্লেখ করেছিলেন। একবার বিমানবন্দরে সুশান্তের সঙ্গে আমার দেখা হয়েছিল। সে তখন আমাকে বলেছিল যে, সে একজন প্যারালিম্পিক সাঁতারুকে নিয়ে ছবি বানাতে চলেছেন। আমরা দুজনেই অভিনয় ভালোবাসি এবং আমরা নিজেদের মধ্যে এটি নিয়ে আলোচনাও হয়েছিল। তখনই সুশান্ত মুরলিকান্ত পেটকরের কাছ থেকে গল্পটির স্বত্ব কেনার কথা জানান। কিন্তু সুশান্তের মৃত্যুর পরে এই ব্যাপারটা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কিছুদিন আগে, যখন চান্দু চ্যাম্পিয়ন মুক্তি পেয়েছিল, তখন আমি মুরালীকান্ত স্যারের একটি সাক্ষাৎকার দেখেছিলাম যেখানে তিনি বলেছিলেন যে সুশান্ত প্রথমে এই ছবিটি করার কথা বলেছিলেন। কিন্তু তখন আমি ছবিটির অংশ ছিলাম না। কিন্তু পরে আমি ছবির অংশ হয়ে গেলাম এবং সুশান্ত সেখানে ছিল না।’

‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে, ভুবন একজন বক্সার কর্নাইল সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন যিনি কার্তিকের সঙ্গে ভারতের হয়ে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন। এই ছবিটি পরিচালনা করেছিলেন কবির খান এবং সাজিদ নাদিয়াদওয়ালা ছিলেন এর প্রযোজক। আর ২০২০ সালের ১৪ জুন মারা যান সুশান্ত। তাঁকে বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর মৃত্যু ঘিরে অনেক আলোচনা চলেছে। অনেকে এখনও বিশ্বাস করেন যে, অভিনেতা কে খুন করা হয়েছিল। কিন্তু সেটা প্রমাণিত হয়নি। ৫ বছর এই মামলা চলার পর গত মাসেই সিবিআই এই মামলা বন্ধ করে দিয়েছে।

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

নন্দীগ্রামের ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন মমতার প্রার্থী? নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ নিয়ে জোর জল্পনা

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নায়ক পলাশ, কী অপরাধ তাঁর?

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস