সুশান্তের মৃত্যু আত্মহত্যা নয়, খুন! মারাত্মক দাবির পরেই রিয়ার রহস্যজনক পোস্ট

আপনি আগুনের মধ্য দিয়ে হেঁটেছেন, বন্যা থেকে বেঁচে গেছেন এবং দানবদের উপর জয়লাভ করেছেন। পরের বার যখন আপনি নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করবেন তখন এটি মনে রাখবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২০ সালের ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু একেবারে হিলিয়ে দিয়েছিল গোটা দেশকে। মুম্বই বান্দ্রাতে অভিনেতার নিজস্ব ফ্ল্যাট থেকেই তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর মৃত্যুতে গোটা দেশ রীতিমতো স্তব্ধ হয়ে যায়। আজও সুশান্ত অনুরাগীদের মধ্যে তাজা তাঁর শিল্পের মাধ্যমে। মাত্র অল্প কয়েক বছরে বলিউডে নিজের আধিপত্য বিস্তার করেছিলেন তিনি। যদিও সুশান্তের মৃত্যু নিছকই আত্মহত্যা নাকি তাঁকে খুন করা হয়েছিল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। যদিও সুশান্তের মৃত্যুতে মুল অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছিলেন তাঁর প্রেমিকা চক্রবর্তী। প্রায় আড়াই বছর পর সুশান্তের মৃত্যু রহস্য ফের সংবাদের শিরোনাম হয়েছে। সম্প্রতি কুপার হাসপাতালের স্টাফ একজন সদস্য দাবি করেন, সুশান্ত আত্মহত্যা করেনি, তাঁকে ‘খুন’ করা হয়েছে।

হাসপাতালের ওই মর্গকর্মী বলেন, সুশান্ত যখন ময়নাতদন্তের জন্যে হাসপাতালে এসেছিল তখন তাঁর শরীরে একাধিক দাগ, গলায় গোটা তিনেক দাগ ছিল। এর নেপথ্যে ছিল ষড়যন্ত্র। যদিও পুলিশ তদন্তে তেমন কিছু উদ্ধার করতে পারেনি। সুশান্তের মৃত্যুতে মর্মান্তিক দাবির পরে, অভিনেতার বান্ধবী, রিয়া চক্রবর্তী, তাঁর ইনস্টাগ্রাম একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি গল্পে বেঁচে থাকার বিষয়ে একটি নোট শেয়ার করেছেন। যা নিমেষে ভাইরাল হয় ইন্টারনেটে। নোটে লেখা ছিল, ‘আপনি আগুনের মধ্য দিয়ে হেঁটেছেন, বন্যা থেকে বেঁচে গেছেন এবং দানবদের উপর জয়লাভ করেছেন। পরের বার যখন আপনি নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করবেন তখন এটি মনে রাখবেন।’

রিয়ার এই নোটটি ভাইরাল হওয়ার পরেই ফের রিয়ার দিকে আঙুল উঠছে। এসএসআর-এর মৃত্যুতে রূপকুমার শাহ সম্প্রতি জানিয়েছেন, ‘যখন সুশান্ত সিং রাজপুত মারা গেলেন, তখন আমরা ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঁচটি মৃতদেহ পেয়েছিলাম। সেই পাঁচটি মৃতদেহের মধ্যে একটি ভিআইপি দেহ ছিল। আমরা যখন ময়নাতদন্ত করতে গিয়েছিলাম, তখন আমরা জানতে পেরেছি যে সে সুশান্ত এবং তার শরীরে বেশ কয়েকটি চিহ্ন এবং তাঁর ঘাড়েও দুই থেকে তিনটি চিহ্ন রয়েছে। সুশান্ত সিং রাজপুতের দেহ আত্মহত্যার ঘটনা বলে মনে হয়নি।’ এরপরেই সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি সিবিআইকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।

আমেরিকা থেকে গ্রেফতার বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ক্রিস্টান

কেতুর নক্ষত্র পরিবর্তনে বদলাবে ভাগ্য, ৫ রাশির জাতকের জীবনে মহাযোগ!

শ্রাবণ মাসে মহাদেবের কৃপা পেতে পুজো করুন এই ৪ পবিত্র গাছের, ফিরবে সৌভাগ্য

রাশিফল: সংসারে অশান্তি, মায়ের সঙ্গে তীব্র ঝামেলা হওয়ার সম্ভাবনা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’