গুগল-ফেসবুকের কাছে সুশান্তের মুছে ফেলা চ্যাট পুনরুদ্ধারের অনুরোধ সিবিআইয়ের

প্রথমদিকে, মামলা কিছু ব্যক্তির থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে চললেও এখন কিছু ব্যক্তি দাবি করেছেন যে, তাঁদের কাছে মামলার বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে৷

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২০ সালে ২০ জুন আচমকাই খবর আসে, আত্মহত্যা করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুতে রীতিমতো তোলপাড় পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যুব সম্প্রদায়ের কাছে অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ছিলেন সুশান্ত। ছোট্ট শহরের ছেলে হয়েও দুর্দান্ত দক্ষতা দিয়ে বলিউডে নিজের পাকিয়ে নিয়েছিলেন সুশান্ত। তাঁর অভিনয়ের জয় হয়েছিল ২০১৬ সালের ক্রিকেটর ধোনির বায়োপিকের মাধ্যমে। তিনিই একমাত্র অভিনেতা, যার মৃত্যু কেঁদে উঠেছিল গোটা যুবসমাজ। মৃত্যুর তিনবছর পরেও আজও তিনি ভক্তদের স্মৃতিতে অটুট। যাই হোক, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রা নিজের বাড়িতে অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়, তবে তাঁর মৃত্যু খুন নাকি নিছকই আত্মহত্যা তা আজও জানা যায়নি। সিবিআই তদন্তে নেমেও ধোঁয়াশা উদঘাটন করতে পারেনি। দিন দুয়েক আগেই সুশান্তের মৃত্যু নিয়ে বড়সড় আপডেট সামনে এনেছেন, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিস।

তাঁর কথায়, “প্রথমদিকে, মামলা কিছু ব্যক্তির থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে চললেও এখন কিছু ব্যক্তি দাবি করেছেন যে, তাঁদের কাছে মামলার বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে৷ আমরা এখন তাঁদের কাছে পৌঁছেছি এবং প্রমাণ জমা দেওয়ার জন্য অনুরোধ করেছি৷” এদিকে আজ সিবিআই মামলার নতুন আপডেট শেয়ার করে জানিয়েছেন যে, সুশান্ত মৃত্যুর সঙ্গে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এখন কর্মকর্তারা কিছু প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন।

হিন্দুস্তান টাইমস অনুসারে, সংস্থাটি ২০২১ সালে ক্যালিফোর্নিয়া-সদর দফতর Google এবং Facebook-অধিকর্তাকে একটি আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছিলেন যাতে সুশান্তের মুছে ফেলা চ্যাট, ইমেল এবং পোস্টগুলির বিশদ পুনরুদ্ধার করা যায়। ২০২০ সালের ১৪ জুন আসলে কী ঘটেছিল, তা আরও ভালভাবে বোঝার জন্য সিবিআই বিশদ বিশ্লেষণের পথে এগিয়েছে। একজন সিবিআই অফিসার জানিয়েছেন, “আমরা এখনও এই প্রযুক্তিগত প্রমাণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি, যা আমাদের মামলাটিকে একটি যৌক্তিক সিদ্ধান্তে নিতে সাহায্য করবে। মামলাটি চূড়ান্তকরণের অপেক্ষায় রয়েছে।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে