১০ বছরের ছোট প্রাক্তনের হাত ধরে দিওয়ালি পার্টিতে সুস্মিতা, শিগ্গির বিয়ে করছেন নাকি?

সুস্মিতাকে একেবারে কাছ ছাড়া করছিলেন না রোমন। তবে কী তাঁদের সম্পর্ক ফের জোড়া লাগছে

Share:

নিজস্ব প্রতিনিধি: দিওয়ালি এখনও ৪ দিন বাকি। কিন্তু বলিউডে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দিওয়ালি উৎসব। বিখ্যাত পোশাক ডিজাইনার মণিশ মালহোত্রার বাড়ির দিওয়ালি সেলিব্রেশনের পর গতকাল তারকাদের ভিড় জমেছিল খ্যাত শিল্পপতি রমেশ তৌরানির দিওয়ালি পার্টিতে। যেখানে ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে সলমন খান, রীতেশ-জেনেলিয়া দেশমুখ সবাই উপস্থিত ছিলেন। কিন্তু সবার মধ্যে নজর কেড়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিনেত্রী সুস্মিতা সেন এবং তাঁর প্রাক্তন রোমন শল। এদিন দুজনেই একেবারে কালো পোশাকে নিজেদের মুড়িয়ে ছিলেন। সুস্মিতাকে একেবারে কাছ ছাড়া করছিলেন না রোমন। তবে কী তাঁদের সম্পর্ক ফের জোড়া লাগলো?

সিঙ্গেল মাদার সুস্মিতা সেনের প্রেম নিয়ে বরাবরই চর্চা চলে দর্শক মহলে। ২০২২ সালে IPL ফাউন্ডার ললিত মোদীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। নায়িকাকে প্রচুর কথাও শুনতে হয়। কিন্তু সেই সম্পর্ক তাঁর বাকি বৈধ ছিল না, এক তরফা প্রেম ছিল ললিত মোদীর। এদিকে ২০২১ সালে বছরের শেষে ঘোষণা করেছিলেন ১০ বছরের ছোট প্রেমিক রোমন শলের সঙ্গে নিজের সম্পর্ক শেষের কথা। কিন্তু সেই প্রেমিকই এখন তাঁর গুরুজন হয়ে উঠেছে। পুরনো প্রেমিককে নিয়েই অভিনেত্রী গতকাল পৌঁছে ছিলেন রমেশ তৌরানির দিওয়ালি পার্টিতে। সেই ফটো-ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আবারও শুরু হয়েছে তাদের নিয়ে নতুন চর্চা। কদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুস্মিতা। সেই সময় প্রাক্তনের যত্ন নিয়েছিলেন রোমনই। সুস্মিতার দুই মেয়েও খুব ভালোবাসে রোমনকে। পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, হাসি মুখেই ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন রোমান আর সুস্মিতা। রোমান সুস্মিতার হাত শক্ত করে ধরে আছেন। প্রেমিকাকে হাঁটতে সাহায্য করছেন রোমন। 

আর ভিডিও দেখে কমেন্ট সেকশনে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। একজন লেখেন, ‘দুজনকে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে! আমি খুব খুশি।’ আরেকজন লিখলেন, ‘মেড ফর ইচ আদার (একে অপরের জন্য তৈরি)।’ আর একজন বলেন, খুব শীঘ্রই তোমাদের বিয়ে দেখতে চাই। ২০১৮ সালে ইনস্টা থেকে ম্যাসেজ রোমানের সঙ্গে সুস্মিতার আলাপ। শীঘ্রই সম্পর্ককে অফিসিয়াল ঘোষণা করেন তাঁরা। কিন্তু ২০২১ সালে আচমকাই বিচ্ছেদ ঘোষণা করেন। রোমান আদতে কাশ্মীরের ছেলে। বড় হয়েছেন নৈনিতালে। দেরাদুনে ইঞ্জিনিয়ারিং এর পড়াশুনো শেষ করে মডেলিং শুরু করেন। 

 

 

 

প্রীতি ম্যাচ চলাকালীন বন্দুকবাজের হামলায় নিহত ব্রাজিলের তরুণ ফুটবলার

‘বহু নেতা মধুতে আসক্ত’, তোলাবাজি নিয়ে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবসে এক্সে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা