‘আমিই ঝড়’ একান্তে সময় কাটাতে গিয়ে এ কী বললেন সুস্মিতা!

Share:

নিজস্ব প্রতিনিধি :  বলিউডে জনপ্রিয়তার নিরিখে কম পিছিয়ে নেই ‘মিস ইউনিভার্স’-এর মুকুট জেতা সুস্মিতা সেন। তাঁর ব্যক্তিগত জীবন সর্বদা থাকে শিরোনামে। সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন মিষ্টি মূহুর্তগুলি। কাজের অবসরে একান্তে সময় কাটাতে ভোলেন না অভিনেত্রী। শুক্রবার ২ আগস্ট নিজের সঙ্গে কাটানো মূহূর্ত ভাগ করে নিলেন সমাজমাধ্যমে। ধূসর সমুদ্রের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে আছেন সুস্মিতা। ছবির ক্যাপশনে অসাধারণ কথা লিখেলেন অভিনেত্রী।

ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ উথাল পাথাল হয়ে উঠেছে। সেখানে সমুদ্রের দিকে তাকিয়ে খোলা এলোমেলো চুলে সামুদ্রিক সৌন্দর্য উপভোগ করছেন অভিনেত্রী। একদৃষ্টিতে চেয়ে আছেন সমদ্রের দিকে। ছবির ক্যাপশনে জেক রেমিংটনের একটি বিখ্যাত উক্তি তুলে ধরেছেন।তিনি লিখেছেন, ‘ভাগ্য পরিহাস করছে একজন যোদ্ধাকে, তুমি হেরে যাবে। ঝড় সহ্য করা তোমার কর্ম নয়। এই ঝড় তোমায় উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু ভাগ্যের এই পরিহাসকে পাত্তা না দিয়ে যোদ্ধা বলে ওঠে, আমি পারবো, কেননা আমিই ঝড়।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে ‘আমি তোমাদের ভালবাসি গাইস’ লিখেছেন অভিনেত্রী।

সমাজমাধ্যমে এই ছবি প্রকাশ্যে আসেতই কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। অনেকে লিখেছেন ‘তুমিই প্রকৃত যোদ্ধা’। অনেকে লিখেছেন ‘তুমিই অনুপ্রেরণা’। অনেকে আবার লিখেছেন ‘আমার হৃদয়’।

উল্লেখ্য, সুস্মিতা সেন তাঁর কেরিয়ারে অনেক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ‘বিবি নং ১’, কিয়ো কি… ‘ম্যায় ঝুট নেহি বোলতা’, ‘ম্যা হু না’, ‘মেনে প্যার কিয়া’, এছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে ‘তালি’ ছবিতে অভিনয় করে ঝড় তুলেছেন। তবে এখনও পর্যন্ত তাঁর পরবর্তী প্রকল্প সামনে আসে নি। অনুরাগীরা ‘মিস ইউনিভার্স’কে আবারও পর্দায় দেখার জন্য উৎসুক হয়ে আছে।

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই