জয়পুরে ‘আরিয়া ৩’-র শুটিংয়ের সময়ে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুস্মিতা, জানালেন বিকাশ কুমার

পরীক্ষা করা হলে পরে বিষয়টি নিশ্চিত হয়। এভাবেই আমরা জানতে পারি। আমরা মাত্র একদিন শুটিং করেছি এবং তারপরে আমরা বুঝতে পেরেছি যে আমরা আর এগোতে পারব না।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের হৃদরোগে আক্রান্ত হলেন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেন। মাস দুয়েক আগেই হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন অভিনেত্রী। সেই সময়ে তিনি মিডিয়ার থেকে আড়াল করলেও পরে নিজেই জানিয়েছিলেন ৪৭ বছর বয়সী অভিনেত্রী। তাঁর হার্ট অ্যাটাকের কথা শুনে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়ে গোটা দেশ। এই মুহূর্তে সুস্মিতা সেন তাঁর পরবর্তী ওয়েব সিরিজ আর্যা 3-এর শুটিংয়ের জন্য জয়পুরে রয়েছেন, সেখানেই হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন অভিনেত্রী, খবরটি নিশ্চিত করেছেন তাঁর সহকর্মী বিকাশ কুমার।

যিনি এই সিরিজে এসিপি খানের ভূমিকায় অভিনয় করছেন। এই বছরের শুরুতে সুস্মিতা সেনের হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে ডিজনি + হটস্টার সিরিজ আর্যা সিজন 3-এর শুটিং বন্ধ রেখেছিলেন। সম্প্রতি অভিনেতা বিকাশ কুমার  জানালেন যে, আর্যা টিম জয়পুরে ‘খুব শীঘ্রই’ শুটিং আবার শুরু হতে চলেছে। সুস্মিতা জয়পুরে আসার দিন কয়েক পরেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তিনি এটি সম্পর্কে পরে জেনেছেন। গত ২ শে মার্চ, সুস্মিতা তাঁর হার্ট অ্যাটাকের খবরটি জানিয়ে ইনস্টাগ্রাম পোস্টে বলেছিলেন, তাঁকে হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হয়।  এটি একটি ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ ছিল তাঁর, যা তার একটি ধমনীতে ৯৫ শতাংশ ব্লকেজ সৃষ্টি করেছিল। হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে তিনি আর্যার নির্মাতাদের তাঁকে সমর্থনের জন্য ধন্যবাদও জানিয়েছিলেন। 

এখন, অভিনেত্রীর সহ-অভিনেতা বিকাশ একটি নতুন সাক্ষাৎকারে বলেন, “আর্যা সিজন 3 এর একটি বড় অংশ সম্পন্ন হয়েছে। শোটি রাজস্থান ভিত্তিক। বাইরের কিছু দৃশ্য জয়পুরে শ্যুট করা হবে। আমরা সেখানে অবতরণ করি, কিন্তু দুর্ভাগ্যবশত, সুস্মিতা সেন এখানে এসে হৃদরোগে আক্রান্ত হন। আমরা প্রথমে এটি সম্পর্কে জানতাম না। শুরুতে, তিনি নিজেও জানতেন না কী হয়েছে। পরীক্ষা করা হলে  পরে বিষয়টি নিশ্চিত হয়। এভাবেই আমরা জানতে পারি। আমরা মাত্র একদিন শুটিং করেছি এবং তারপরে আমরা বুঝতে পেরেছি যে আমরা আর এগোতে পারব না।  ততক্ষণে, এটা স্পষ্ট ছিল যে শুধুমাত্র একটি বা দুই দিনের ব্যাপার নয়, কিন্তু আমাদের থামতে হবে। তাই আমরা একটু থামলাম।” তবে এখন কার্ডিওলজিস্টের পরামর্শে আবারও কাজ শুরু করতে চলেছেন সুস্মিতা। অভিনেতা, ২০১৪ সালে অ্যাডিসন ডিজিজ নামক অটোইমিউন রোগে আক্রান্ত হয়েছিলেন। 

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের