গর্ভাবস্থার শেষ পর্যায়ে স্বরা ভাস্কর, অভিনন্দনে তারকাদের ভিড়

এবার দিলেন সুখবর। দিন কয়েক আগেই তাঁর প্রেগন্যান্সি নিয়ে রীতিমতো গুজবও ছড়িয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে বিয়ের আগেই মা হয়েছেন এমন অভিনেত্রী ভুরি ভুরি। প্রেগন্যান্ট হওয়ার কারণেই রাতারাতি মা হয়েছেন এমন উদাহরণও প্রচুর। গত বছরেই বিয়ের দু মাস পরে মা হতে চলার সুখবর দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন আলিয়া ভাট। কারুর বোঝার বাকি নেই যে, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই তড়িঘড়ি বিয়ে করেন রণবীর-আলিয়া। যদিও এই তালিকায় নেহা ধূপিয়া থেকে পূজা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক অভিনেত্রীর নাম রয়েছে। এবার এই তালিকায় নাম জুড়ে নিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। গত ফেব্রুয়ারিতেই সকলকে অবাক করে সমাজ পার্টির নেতা ফারহাদ আহমেদকে আইনি বিয়ে করেন তিনি।

এরপর গত এপ্রিলে সামাজিক বিবাহ করেন তাঁরা। তবে হিন্দু হয়ে মুসলিমকে কেন বিয়ে করেছেন স্বরা, তা নিয়ে কম হৈচৈও হয়নি। এবার দিলেন সুখবর। দিন কয়েক আগেই তাঁর প্রেগন্যান্সি নিয়ে রীতিমতো গুজবও ছড়িয়েছিল। এবার নিজেই জানালেন আসল খবর। হ্যাঁ, সত্যই মা হতে চলেছেন অভিনেত্রী স্বরা। এই মুহূর্তে তিনি গর্ভবস্থার শেষ পর্যায়ে রয়েছে। স্বামী ফাহাদ আহমেদের সঙ্গে স্বরা তাঁদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। তারা মঙ্গলবার বিকেলে একটি ইনস্টাগ্রাম পোস্টে ঘোষণা করেছেন। অ্যালবামে, স্বরা ভাস্করকে স্বামী ফাহাদ আহমেদের সঙ্গে বেবি বাম্প নিয়ে পোজ দিতে দেখা গিয়েছে।

তাঁদের পোস্টের ক্যাপশনে লেখা ছিল, “কখনও কখনও আপনার সমস্ত প্রার্থনা একসঙ্গে উত্তর দেওয়া হয়! ধন্য, কৃতজ্ঞ, উত্তেজিত (এবং অজ্ঞাত) যখন আমরা সম্পূর্ণ নতুন জগতে পা রাখছি।” পোস্টের মন্তব্য বিভাগে কিছুক্ষণের মধ্যেই অভিনন্দন বার্তা জানিয়ে অস্কার বিজয়ী প্রযোজক গুনীত মঙ্গা লিখেছেন, “সেলিব্রেট করার জন্য অনেক অনেক কিছু! ভালবাসা প্রেম ভালবাসা! এবং ঈশ্বর আপনাকে এবং ছোটটিকে উভয়ের মঙ্গল করুন। অভিনন্দন।” স্বরার ভিরে দি ওয়েডিং-এর  সহ-অভিনেতা সুমিত ব্যাস লিখেছেন “অভিনন্দন।” তিলোতমা শোমের লিখেছেন, “ওহহহ প্রণয়ী! অভিনন্দন।”

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে