খুনের হুমকির চিঠি স্বরাকে, তদন্তে মুম্বই পুলিশ

খুনের হুমকি দিয়ে চিঠি পাঠানো হল অভিনেত্রী স্বরা ভাস্করকে। সলমনের পর এবার এই ঘটনার শিকার স্বরা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খুনের হুমকি দিয়ে চিঠি পাঠানো হল অভিনেত্রী স্বরা ভাস্করকে। সলমনের পর এবার এই ঘটনার শিকার স্বরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। চিঠিটি এদিন অভিনেত্রীর ভার্সোভার বাড়িতে পাঠানো হয়েছে।  দু’দিন আগে এই চিঠিটি পাওয়ার পরেই স্বরা ভার্সোভা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। যদিও এই ঘটনায় কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি। তবে ওই চিঠিতে হিন্দিতে লেখা আছে ” দেশের তরুণরা বীর সাভারকরের অপমান সহ্য করবে না।” বলে রাখা ভালো ২০১৭ সালে সাভারকরকে নিয়ে করে বসা মন্তব্যের জের এখনো বয়ে বেড়াচ্ছেন স্বরা।

সেইসময় একটি টুইট করে স্বরা লিখেছিলেন, “সাভারকর ব্রিটিশ সরকারের কাছে ক্ষমাপ্রার্থী। জেল থেকে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন! এটি নিশ্চিতভাবে ‘বীর’ নয়।” আর সেখান থেকেই অশান্তির সূত্রপাত। সাভারকরকে এমন অবমাননা মেনে নেননি সমাজের একাংশ। আর তারপর থেকেই চলছে নানা টানাপোড়েন। তবে এখানেই শেষ নয় এরপর ২০১৯ সালে ফের একটি টুইট করেছিলেন স্বরা। সেখানে তিনি লেখেন, “একটি সবচেয়ে কাপুরুষ ‘সাহসী’ বোঝার পরিকল্পিত নির্মাণ “বীর” সাভারকার।” 

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল