মুম্বইয়ের লালবাগচা পুজো মণ্ডপে মুখ ঢেকে হাজির ‘তারক মেহতা…র ‘দয়াবেন’ দিশা

তারক মেহতা ছাড়ার পর লাইমলাইট থেকে দূরেই থেকেছেন অভিনেত্রী। কিন্তু এবার লালবাগচা রাজার প্যান্ডেলে দেখা মিলল অভিনেত্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘তারক মেহতা কা উল্টা চশমা’ যাত্রা শেষ করেছেন অনেকদিন হল। মাঝে তাঁকে শোয়ে ফিরিয়ে আনার গুঞ্জন উঠলেও তা ধামাচাপা পড়ে যায়। কথা হচ্ছে তারক মেহতার ‘দয়াবেন’ তথা দিশা ভাকনানি কে নিয়ে। যিনি একসময় শোয়ের প্রাণভ্রমরা ছিলেন। তার আর জেঠালালের রসায়ন জাস্ট জমে ক্ষীর হয়ে যেত। কিন্তু দ্বিতীয়বার প্রেগন্যান্সির সময়েই তিনি শো থেকে বিদায় নেন। তার ফিরে আসার গুঞ্জন থাকলেও তা হয়নি। আর তারক মেহতার শোয়ে ফিরবেন না দিশা।

তাঁর জায়গায় অন্য অভিনেত্রীকে কাস্ট করা হয়েছে। যাই হোক, বুধবার বহুদিন পরে দিশাকে দেখতে পেলেন ভক্তরা। হ্যাঁ, মুম্বইতে এখনও চলছে গণেশ উৎসব। আর মুম্বইয়ের একটি জনপ্রিয় পুজো মণ্ডপ হল লালবাগচা রাজার গণেশ। সেখানে প্রতিবছরই সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরা ভিড় জমান। ইতিমধ্যেই বরুণ ধাওয়ান থেকে সিদ্ধার্থ মলহোত্রা, জাহ্নবী কাপুর, শিল্পা শেট্টি, সানি লিওন সকলেই বাপ্পার আশীর্বাদ নিয়ে এসেছেন। তালিকায় রয়েছেন দিশাও। বুধবার বিকেলে মাস্ক পরে মুখ ঢেকে লালবাগচা গণেশ বাপ্পার আশীর্বাদ নিতে গিয়েছিলেন দিশা। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

তারক মেহতা ছাড়ার পর লাইমলাইট থেকে দূরেই থেকেছেন অভিনেত্রী। কিন্তু এবার লালবাগচা রাজার প্যান্ডেলে দেখা মিলল অভিনেত্রীর। যা কিনা তার বিরল উপস্থিতি। কিছু ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রী গাড়ি থেকে নেমেই লালবাগচা প্যান্ডেলের দিকে হাঁটছেন। তবে, পাপারাজ্জিদের দেখতে পেয়েই অভিনেত্রী দ্রুত মুখোশ দিয়ে তাঁর মুখ ঢেকে ফেলেন। এদিন তাঁর পরনে ছিল লাল ও সবুজ শাড়ি এবং ভারী গলার হার। তবে অভিনেত্রীর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। ভিড়ের মধ্যে দিশাকে গণপতির আশীর্বাদ নিতে দেখা গিয়েছে। এবং দর্শনের পর, তিনি দ্রুত বিশেষ ভিআইপি ব্যবস্থার সাহায্যে বেরিয়ে আসেন। জানা গিয়েছে, দিশা তার পরিবারের উপর মনোযোগ দেওয়ার জন্য অভিনয় থেকে চিরতরে সরে এসেছেন। দিশা ২০১৫ সালে মুম্বাই-ভিত্তিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ময়ূর পাদিয়াকে বিয়ে করেন।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর