পিছিয়ে গেল রণবীরের ‘অ্যানিমাল’-এর রিলিজের দিন, প্রকাশ্যে তব্বু-করিনা-কৃতির ‘দ্য ক্রিউ’ মুক্তির তারিখ

‘দ্য ক্রু’ হল একতা কাপুর এবং রিয়া কাপুরের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পগুলির মধ্যে একটি। ছবির শুটিং হয়েছে মুম্বই ও আবুধাবি জুড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আগামী ১১ অগস্ট মুক্তি পাওয়ার কথা, একসঙ্গে ৪ টি বিগ বাজেটের হিন্দি সিনেমা, যার মধ্যে আছে, অক্ষয় কুমারের ‘ওএমজি ২’, ‘রনবীর কাপুরের ‘অ্যানিম্যাল’, সানি দেওলের বহু প্রতীক্ষিত সিনেমা এবং মেগাস্টার রজনিকান্তের ‘জেলার’। সুতরাং বক্সফিস জুড়ে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হতে চলেছে। তবে, এই তালিকা থেকে নাম সরে গেল রনবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। অক্ষয় কুমারের সঙ্গে লড়াইয়ে বাঁচতে নিজের নাম সরিয়ে নিলেন রনবীর। ছবিটি বছরের একটি বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ছিল।এতে গুরুত্বপূর্ণ ভুমিকায় অভিনয় করছেন, রণবীর কাপুর, ববি দেওল, অনিল কাপুর, এবং রশ্মিকা মান্দান্না। ছবিটির টিজার মুক্তির পর থেকেই দর্শক মহলে বেশ উন্মাদনা তৈরি করেছিল। তবে এবার মনে হচ্ছে, রণবীরকে নতুন উগ্র অবতারে দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

কারণ বক্সঅফিস সংঘর্ষ থেকে বাঁচতে ‘অ্যানিম্যাল’-এর মুক্তির তারিখ পিছিয়ে দিল নির্মাতারা। একই দিনে মুক্তি পাওয়ার কথা অক্ষয় কুমারের ওহ মাই গড 2 এবং সানি দেওলের গদর 2। অ্যানিম্যাল-এর গাল্পে রনবীরকে একটি নতুন অবতারে দেখতে পাবে ভক্তরা। এর আগে এরকম লুকে তিনি কখনও ধরা দেন নি। হিমাচল প্রদেশের মানালিতে এই বছরের এপ্রিলে ছবির শুটিং শুরু হয়েছিল। তবে ছবিটির টিম মুক্তির তারিখ পিছিয়ে দিলেও এখনও ছবি মুক্তির নতুন তারিখ ঘোষিত হয়নি। জানা গিয়েছে, পোস্ট-প্রোডাকশনের কাজ বাকি থাকার কারনে ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে আপডেটটি শেয়ার করে লিখেছেন, “ কিছু সমস্যার কারনে স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে আসছে না অ্যানিম্যাল। ছবিটি স্থগিত করা হয়েছে৷ আগামী দিনে একটি নতুন মুক্তির তারিখ ঘোষনা করা হবে।”

রিয়া কাপুর দ্বারা পরিচালিত এবং একতা কাপুর দ্বারা প্রযোজিত, দ্য ক্রু প্রকল্পের নেতৃত্বে সমস্ত মহিলা কাস্টকে একত্রিত করে। শীর্ষস্থানীয় মহিলাদের মধ্যে রয়েছেন তব্বু, কৃতি স্যানন এবং কারিনা কাপুর। এটি ভিরে দি ওয়েডিং-এর পরে একতা আর কাপুর এবং রিয়া কাপুরের মধ্যে সহযোগিতাকেও চিহ্নিত করে৷ এবার ঘোষণা করা হয়েছে ছবিটির মুক্তির তারিখ। এদিকে আজই মুক্তি পেল বহু অপেক্ষাকৃত ‘দ্য ক্রিউ’-র রিলিজের তারিখ। ‘দ্য ক্রিউ’ হল একতা কাপুর এবং রিয়া কাপুরের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পগুলির মধ্যে একটি। ছবির শুটিং হয়েছে মুম্বই ও আবুধাবি জুড়ে। রাজেশ কৃষ্ণান পরিচালিত, ‘দ্য ক্রিউ’ বালাজি টেলিফিল্ম এবং অনিল কাপুর ফিল্মস কমিউনিকেশন নেটওয়ার্কের একটি বড় রিলিজ হতে চলেছে, যা ২০২৪ সালের ২২ শে মার্চ মুক্তি পেতে চলেছে।‘দ্য ক্রিউ’-এর গল্প তিনজন কঠোর পরিশ্রমী মহিলাকে অনুসরণ করে তৈরি। মিথ্যার জালে আটকা পড়ে কিভাবে নিজেদের মুক্তি করবে টাই নিয়েই ছবির গল্প। ছবিতে অভিনয় করেছেন রিনা কাপুর খান, তব্বু, কৃতি স্যানন এবং দিলজিৎ দোসাঞ্জ।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে