আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এক ঝলকে দেখে নিন কেকে-র কন্ঠের ১০ আইকনিক গান

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার রাতেই সুরের জগতে ফের নক্ষত্র পতন। কলকাতার বুকেই মৃত্যু হল জনপ্রিয় সঙ্গীত তারকা কে কে অর্থাৎ কৃষ্ণ কুমার কুন্নাথের। তাঁর অকাল প্রয়াণে স্বাভাবিকভাবেই গোটা দেশ শোকাহত।বলিউডের স্বনামধন্য গায়ক ছিলেন তিনি। হিন্দি, তামিল, বাংলা সহ মোট ৯ টি ভাষার একাধিক গান উপহার দিয়েছেন তিনি ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রিকে। গোটা দেশে তাঁর অগন্তি ভক্ত। সেটাই হয়তো আকাল হল, প্রবল জনস্রোত বাঁধ ভেঙেছিল এদিন কেকের কলকাতার লাইভ কনসার্টে। প্রিয় গায়ককে দেখতে এবং তাঁর গান শুনতে লাগামছাড়া ভিড় এড়ানো সত্যিই অসম্ভব ছিল, পাঁচিল টপকিয়ে তাঁর ভক্তরা প্রিয় গায়কের গান শুনতে ভিড় জমিয়ে ছিল এদিন। তার ফলেই হলের এয়ার কন্ডিশনার অকাজুরে হয়ে যেতে থাকে, অস্বস্তি হতে থাকে গায়কের। কিন্তু গান তিনি থামাননি। ঘাম মুছেও ভক্তদের তাঁর সুরেলা কন্ঠে ভরিয়ে দিচ্ছিলেন তিনি।প্রায় ২৬ বছরের বলিউড কেরিয়ার। বিনোদনের সবার কাছেই গায়ক ছিল প্রিয় মানুষ, কিন্তু আজ যেন সব শেষ। মুহূর্তের মধ্যেই একটা যুগ যেন শেষ হয়ে গেল। হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন তিনি। আগামীকাল মুম্বইয়ে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হবে। আজ জানাবো কেকে-র বলিউডকে দেওয়া ১০ টি আইকনিক গান।

Pyar Ke pal

এই গানটি কেকে-র কন্ঠের সেই সময়ের অন্যতম সেরা পপ ডেবিউ অ্যালবাম ছিল। এই গানটির দ্বারা তিনি এ আর রহমানের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিলেন। এই গানটিতে তিনি নিজেই গিটার বাজিয়ে রেকর্ড করেছিলেন, যা সেই সময়ের তরুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। 

 

 

Yaaron Dosti

এই গানটি সেই সময়ে তরুণ প্রজন্মের কাছে দারুণ অনুভূতি সৃষ্টি করেছিল।

 

Tadap Tadap Ke (Hum dil de cbuke sanam)

নব্বইয়ের দশকে এই গানটি একটি মাইলস্টোন সৃষ্টিকারী গান ছিল, এমনকী হিন্দি চলচ্চিত্র জগতেও এই গানটি একটি মাইলফলক হয়ে উঠেছিল। এই গানটির কথা, বেদনা এবং কেকে-এর কণ্ঠস্বরের অসাধারণ সংমিশ্রণ বলিউডের সঙ্গীত জগতের স্মৃতিতে খোদাই করা থাকবে।

 

Tu Aashiqui Hai (Jhankar Beats, 2003)

এই গানটি এটি KK বিশাল-শেখরের সুরে গেয়েছিলেন। ইন্সট্রুমেন্টেশন, ইউফোরিক ব্যাকিং ভোকাল এবং KK-এর কণ্ঠ সব মিলিয়ে এই গানটিকে সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক গানগুলির মধ্যে একটি করে তুলেছিল।

 

Tu Hi Meri Sab Hai (Gangstar)

বিখ্যাত সঙ্গীত পরিচালক প্রীতমের সুরে এবং কেকের কন্ঠে এই গানটিও সেই সময়ের রোমান্টিক গান হিসেবে ব্যপক জনপ্রিয়তা পেয়েছিল।

 

Alvida (Life in a Metro 2007)

এই গানটি একটি ব্যতিক্রমি অ্যালবামের ব্যতিক্রমী অংশ, এই গানটিতেও কেকে কণ্ঠ দিয়েছিলেন। এই গানটি শুনে কারুর বোঝার উপায় নেই যে, যে গানটি গাইছে সে কখনই সংগীতে প্রশিক্ষণ নেয়নি। হ্যাঁ, এটি KK-এর সেরা গানগুলির মধ্যে একটি।

 

O Meri Jaan (Life in a Metro 2007)

প্রীতম এবং কেকের সংমিশ্রনে সৃষ্টি এটিও কেকের জনপ্রিয় গানগুলির মধ্যে একটি।

 

Awarapan (Jism 2003)

সুরকার এমএম কিরভানির সুরে কেকে-র কন্ঠে এই গানটিও বলিউডের আইকনিক গানগুলির মধ্যে একটি।

 

Khuda Jaane (Bachna Ae Haseeno 2008)

এই বিশাল-শেখরের পরিচালনায় কেকে এর কন্ঠের এই গানটিতেও তিনি সুরের বিভিন্ন চমক দেখিয়েছেন। শিল্পা রাওয়ের সঙ্গে তিনি এই গানটি করেছিলেন, এটিও বলিউডের একটি উত্তেজনাপূর্ণ রোমান্টিক গানের মধ্যে অন্যতম।

 

Aankhon Mein Teri Ajab Si (Om Shanti Om)

বলিউডের বাদশা শাহরুখ খানের লিপে কণ্ঠ দেওয়ার সুযোগ সবাই পায়না। আগে তাঁর লিপের জন্যে অভিজিৎ এবং সোনু নিগমকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু এই বিশাল-শেখরের সুরে ওম শান্তি ওম-ছবিতে KK-এর কন্ঠে এই গানটি সবকিছুকে ঊর্ধ্বে ফেলে দিয়েছিল।

 

Published by:

Share Link:

More Releted News:

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

‘তুমিই আমার জীবনকে পরিপূর্ণ করেছ’, ১০ বছরের বিবাহ বার্ষিকীতে করণকে খোলা চিঠি বিপাশার

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

শীর্ষস্থানচ্যুত ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে TRP-তে এগিয়ে কে?

মৌনিকে নিয়ে অশালীন মন্তব্যে ক্ষুব্ধ পবিত্রা, ট্রোলারদের উদ্দেশ্যে যা বললেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ