ভক্তের হাতে নিজের ট্যাটু দেখে আবেগে কেঁদে ফেললেন তামান্না, ভাইরাল ভিডিও

সম্প্রতি মুম্বই বিমান বন্দরেই তামান্নার সঙ্গে ঘটে গেল সুন্দর এক ঘটনা, যা দেখে আবেগে কেঁদে ফেললেন অভিনেত্রী তামান্না ভাটিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটি মানেই রাস্তায় একা চলা মানে, কাঁধে করে কয়েকজন বডিগার্ড নিয়ে ঘুরতে হবে। এটাই যেন বাধাধরা জীবন, নয়তো ভক্তদের অত্যাচারে অতিষ্ঠ। যেখানেই দেখা মিলবে, ভক্তদের ঘিরিয়ে ধরা। মাঝে মধ্যেই ভক্তদের আক্রমণ রীতিমতো হিংস্রাত্মক হয়ে ওঠে। যেগুলি সোশ্যাল মিডিয়াতেও ঝড়ের বেগে ভাইরাল হয়, কিন্তু শুধু ভক্তদের অত্যাচার দেখলেই কি হবে, ভক্তদের ভালবাসাও তো দেখতে হবে তাই না! কারণ ভক্তদের জন্যই আজ তারকাদের চারিদিকে এত নাম-ডাক। অভিনেত্রী তামান্না ভাটিয়া, দক্ষিণের অভিনেত্রী হলেও বলিউডেও তিনি বেশ নিজের পাকিয়ে নিয়েছেন। সম্প্রতি আবার অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে নিজের সম্পর্কের শিলমোহর দিয়েছেন। জানিয়েছেন, ‘লাস্ট স্টোরি 2’ থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত। যাই হোক, আজ আমাদের আলোচ্য বিষয় একটু ভিন্ন।

শুটিং বা বিভিন্ন ইভেন্টের খাতিরে মাঝে মধ্যেই বিমানবন্দরে দেখা মেলে তারকাদের। কারণ লোকাল পরিবহন ব্যবস্থা বলতে একমাত্রই বিমান বা পার্সোনাল কার। সম্প্রতি মুম্বই বিমান বন্দরেই তামান্নার সঙ্গে ঘটে গেল সুন্দর এক ঘটনা, যা দেখে আবেগে কেঁদে ফেললেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। মঙ্গলবার একজন পাপারাজ্জির ইনস্টাগ্রামে দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেল, তামান্না মুম্বই বিমানবন্দরে এক ভক্তের সঙ্গে কথা বলছেন। যিনি তামান্নাকে দেখা করার পরেই কেঁদে ফেলেন এবং অভিনেত্রীর পা স্পর্শ করেন। যেন সাক্ষাৎ ভগবান রূপে তামান্নার দর্শন পেলেন ওই ভক্ত। তিনি অভিনেত্রীকে একটি তোড়া, কার্ড এবং একটি চিঠিও দিলেন। আবেগাপ্লুত তামান্নাও ভক্তকে আলিঙ্গন করলেন। তখনই ওই ভক্ত তাঁর বাহুতে ট্যাটু দেখালেন। কালো এবং সাদা রঙে কালি করা সেই ট্যাটুটি ছিল তামান্নার মুখের। সঙ্গে ট্যাটুর পাশে লেখা, ‘লাভ ইউ দ্য তামান্না’। যা দেখে একপ্রকার কেঁদেই ফেললেন তামান্না। ওই ব্যক্তিকে জড়িয়ে ধরে তামান্না কয়েকবার ‘ধন্যবাদ’ জানালেন।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এদিন তামান্না ভ্রমণের জন্য, একটি বাদামী ব্লেজারের নিচে সাদা টপ এবং ম্যাচিং প্যান্ট বেছে নিয়ে ছিলেন। সঙ্গে সাদা স্নিকার্স এবং একটি কালো ব্যাগ বহন করেন অভিনেত্রী। ক্লিপটিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন ব্যক্তি লিখেছেন, “omg আমি কাঁদছি। কেন এই ভিডিওটি এত আবেগপ্রবণ?” অন্য একটি মন্তব্যে লেখা হয়েছে, “যখন কেউ আপনার জন্য ট্যাটু করে তখন সেরা অনুভূতি হয়!” তামান্নাকে সম্প্রতি ওয়েব সিরিজ জি কারদা-তে দেখা গিয়েছে। যা ১৫ জুন প্রাইম ভিডিওতে সম্প্রচারিত হয়েছে। এছাড়াও তাঁকে পরবর্তীতে অমিত রবিন্দ্রনাথ শর্মা, আর বাল্কি, কঙ্কনা সেন শর্মা এবং সুজয় ঘোষ পরিচালিত লাস্ট স্টোরিজ-এ দেখা যাবে। শোতে আরও অভিনয় করেছেন কাজল, নীনা গুপ্তা, বিজয় ভার্মা , মৃণাল ঠাকুর, অঙ্গদ বেদী, অমৃত শুভাশ, তিলোতমা শোম এবং কুমুদ মিশ্র। ‘লাস্ট স্টোরিজ ২’ নেটফ্লিক্সে ২৯ জুন মুক্তি পাবে

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে