Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিজয় ভার্মার প্রেমে মজেছেন তামান্না? একই সঙ্গে ক্যামেরাবন্দি দুজনে

গত ছয় মাস ধরেই দু'জনের সম্পর্কনিয়ে গুঞ্জন চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: তবে কী সব জল্পনাই রটনা নয়? গত কয়েক মাস ধরেই অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে দক্ষিণী সুন্দরী তামান্না ভাটিয়ার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছে। আর সেই তাতে ইন্ধন জুগিয়েছে মুম্বইয়ের এক রেস্তোরাঁর বাইরে দুজনকে একই সঙ্গে দেখতে পাওয়ায়। শুধু তাই নয়, দুজনেই কালো রংয়ের পোশাক পরেছিলেন। ফলে তাঁদের রং মিলান্তি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

গত বছরের ডিসেম্বরে গায়ক দিলজি‍ৎ দোসানজের একটি কনসার্টে প্রথম কাছাকাছি দেখা গিয়েছিল তামান্না ও বিজয় ভার্মাকে। আলোকচিত্রীদের সামনে দুই তারকাই ঘনিষ্ঠভাবে পোজ দিয়েছিলেন। আর তার পরেই বলি পাড়ায় চর্চা শুরু হয়, ভিনধারার ছবির অভিনেতার প্রেমে মজেছেন তামান্না। যদিও দুজনের কেউই নিজেদের সম্পর্কনিয়ে মুখ খোলেননি। মুম্বইয়ের এক রেস্তোরাঁর বাইরে বিজয় ও তামান্নার ছবি শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, বিঝয কালো ট্রাউজার্স ও ব্লেজারের সঙ্গে আকাশি রংয়ের জামা পরেছেন। আর ‘বাহুবলী’র নায়িকার পরণে কালো রংয়ের কর্প টপের সঙ্গে ম্যাচিং করা ব্লেজার ও ট্রাউজার্স। দুজনের মুখ দু’দিকে।হয়তো তাঁদের গন্তব্যও ছিল বিপরীতমুখী। তবে মনে করা হচ্ছে, রেস্তোরাঁর বাইরে আলোকচিত্রীদের ক্যামেরা দেখেই নিজেদের সম্পর্ক নিয়ে গুঞ্জনে জল ঢালার চেষ্টা করছেন দুই অভিনেতা।

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা

ব্যাটারদের দাপটে পিছিয়ে পড়ছেন টি-টোয়েন্টি বোলাররা? বড় মন্তব্য দ্রাবিড়ের

বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর

মদের দোকান বন্ধে বিজয়ের বড় পদক্ষেপ, কী বললেন কমল হাসান ও বিশাল?

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত একাধিক

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের