IPL-এর অবৈধ স্ট্রিমিং মামলায় তলব, হাজিরা দিতে সময় চাইলেন তামান্না

তাঁদের অভিযোগের ভিত্তিতেই ফেয়ারপ্লে অ্যাপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই অ্যাপের প্রচার করতে গিয়েই বিপাকে পড়েন সঞ্জয় দত্ত এবং তামান্না ভাটিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সপ্তাহ থেকেই বড়সড় বিপদের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamannah Bhatia)। অবৈধ স্ট্রিমিং অ্যাপের (IPL Streaming Case) সঙ্গে নাম জড়ানোর দায়ে মহারাষ্ট্রের সাইবার সেল তলব করেছে তামান্নাকে। ২৯ এপ্রিলের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর পুলিশের কাছে হাজিরা হওয়ার কথা ছিল। কিন্তু অভিনেত্রী মহারাষ্ট্রের অপরাধ দমন শাখার কাছে আরও একটু সময় চেয়ে নিলেন। এই মামলায় শুধু তামান্না নয়, গত ২৩ এপ্রিল একই ইস্যুতে অভিনেতা সঞ্জয় দত্তেরও হাজিরা থাকার কথা ছিল, কিন্তু তিনি এই মূহুর্তে দুবাই ত আছেন বলে আদালতে উপস্থিত হতে পারেননি। এদিকে ২৯ এপ্রিল মহারাষ্ট্র সাইবার সেলে হাজিরা দেওয়ার কথা ছিল তামান্নার। কিন্তু এই মুহূর্তে তামান্না ভাটিয়া মুম্বইয়ে নেই, সেই কারণেই মহারাষ্ট্র সাইবার বিভাগের কাছে তিনি হাজিরা দেওয়ার জন্যে কিছুদিন সময় চেয়েছেন।

ফের হাজিরার তারিখ নির্ধারিত হলে তিনি সেদিন উপস্থিত থাকতে পারবেন বলে জানিয়েছেন। সূত্রের খবর, খুব শীঘ্রই তামান্না এই বিষয়ক একটি বিবৃতি জারি করবেন। এই মামলাটি বিতর্কিত মহাদেব অনলাইন গেমিং এবং বেটিং প্ল্যাটফর্মের একটি সহায়ক সংস্থা ‘fairplay অ্যাপে ২০২৩’ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) এর অননুমোদিত সম্প্রচারের সঙ্গে সম্পর্কিত। fairplay অ্যাপটি একটি অবৈধ স্ট্রিমিং অ্যাপ হলেও ইদানিং খুব জনপ্রিয় মোবাইল ব্যবহারকারীদের মধ্যে। কারণ এখানে মাসিক কোনও সাবস্ক্রিপশন ছাড়া মাত্র ৫০০ টাকা দিলেই এই অ্যাপের মাধ্যমে দেখা যেত নানা সিরিজ, সিনেমা এবং খেলা। অবৈধভাবেই দেখানো হচ্ছিল IPL। আর তার ফলে ভায়াকম ১৮-এর কোটি কোটি টাকা ক্ষতি হয়। যাঁরা IPL এর প্রধান সম্প্রচারিত সংস্থা, কারণ IPL-এর স্বত্ত্ব তাঁদের কেনা। তাঁদের অভিযোগের ভিত্তিতেই ফেয়ারপ্লে অ্যাপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই অ্যাপের প্রচার করতে গিয়েই বিপাকে পড়েন সঞ্জয় দত্ত এবং তামান্না ভাটিয়া। এর আগে, একই মামলায় র‌্যাপার ও গায়ক বাদশাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

সম্প্রতি, অভিনেতা সাহিল খানকে রবিবার গ্রেফতার করা হয়। এবং ২৯ এপ্রিল থেকে মুম্বাইয়ের একটি আদালত তাকে দুই দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। মহাদেব বেটিং অ্যাপ মামলায় খান সহ ৩৮ জনেরও বেশি ব্যক্তি জড়িত, যার আনুমানিক কেলেঙ্কারির আকার ১৫,০০০ কোটি টাকা। জড়িতদের মধ্যে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাই মুস্তাকিম এবং গত বছর দুবাইয়ে আটক প্রধান অভিযুক্ত রবি উৎপলের মতো ব্যক্তিরা রয়েছেন।

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে