শেষ হল জেলারের শুটিং, রজনীকান্তের থেকে মূল্যবান উপহার পেয়ে আবেগে আপ্লুত তামান্না

রজনীকান্ত আমাকে একটি আধ্যাত্মিক যাত্রার বই উপহার দিয়েছিলেন। সঙ্গে বাড়তি পাওনা তাঁর অটোগ্রাফ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আপাতত তামিল মেগাস্টার রজনীকান্ত তাঁর প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জেলার’-এর শুটিং শেষ করেছেন। যেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। হিন্দি ও দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা তামান্না, বর্তমানে লাভ রিলেশন-এর বিষয়ে সংবাদমাধ্যমের চর্চায় রয়েছেন। বিজয় ভার্মার সঙ্গে তাঁর সম্পর্ক এখন বলিউডের মুচমুচে গসিপ। মাঝে মধ্যেই দুটিকে জোড়ায় জোড়ায় ক্লাব, পার্টি, বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। জল্পনা যেন নিজেরাই উস্কে দেন। যাই হোক, সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে তামান্না ভাগ করে নিয়েছেন দেশের অন্যতম মেগাস্টার রজনীকান্তের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে তাঁর অনুভূতি ঠিক কেমন ছিল এবং জেলারের শুটিংয়ের অভিজ্ঞতা ঠিক কেমন? তামান্নাকে নাকি একটি মূল্যবান পুরস্কারও দিয়েছেন রজনীকান্ত।

অভিনেত্রীর কথায়, “আমি সারা জীবন জেলারের সেটে কাটানো স্মৃতিগুলিকে গচ্ছিত করে রাখব। রজনীকান্ত আমাকে একটি আধ্যাত্মিক যাত্রার বই উপহার দিয়েছিলেন। সঙ্গে বাড়তি পাওনা তাঁর অটোগ্রাফ।” সুপারস্টারের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী বলেন, “তাঁর সঙ্গে কাজ করা সত্যিই স্বপ্নকে বাস্তবে পরিণত করা।” সান পিকচার্স, জেলারের প্রোডাকশন ব্যানার, এই মাসের শুরুতেই ছবিটির নতুন পোস্টার লঞ্চ করেছেন। জানুয়ারিতে, অভিনেত্রী জেলারে তাঁর যোগদান প্রসঙ্গে লিখেছিলেন, “অবশেষে আমি এটি আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিতে পারি। আমি খুব খুশি এবং সম্মানিত এই সিনেমার একটি অংশ হতে পেরে।”

নেলসন দ্বারা রচিত এবং পরিচালিত, জেলার এই বছরের ১০ আগস্ট পর্দায় মুক্তি পাবে। কাজের ফ্রন্টে, তামান্নাকে পরবর্তীতে Netflix-এর Lust Stories- এ দেখা যাবে । তার পরবর্তী প্রকল্পের নাম জি কার্দা। তামান্নাহ বাহুবলী, দেবী এবং সায়ে রা নরসিমহা রেড্ডির মতো একাধিক চলচ্চিত্রে তাঁর অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্স কমেডি ফিল্ম প্ল্যান এ প্ল্যান বি- তে রিতেশ দেশমুখের সঙ্গে। তিনি মধুর ভান্ডারকরের কমেডি ছবি বাবলি বাউন্সারেও অভিনয় করেছিলেন, যা গত বছর মুক্তি পেয়েছিল।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে