‘হৃদয় ভাঙার কষ্ট’, ‘সাইয়ারা’-র গান রচনার আগে কী অঘটন ঘটে গিয়েছিল তানিষ্কের জীবনে?

পাশাপাশি সৃজনশীল প্রক্রিয়ার সময় বিষণ্ণতা এবং আত্ম-সন্দেহের সঙ্গে লড়াই করার কথা বলেছেন তিনি। আসলে সাইয়ারার কাজ শুরু করার ঠিক আগেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ঘটে তনিষ্কের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির মাত্র ৮ দিনেই বক্সঅফিসে ঝড় তুলেছে নবাগত আহান পান্ডে এবং অনিত পাড্ডার ‘সাইয়ারা’। মাত্র ৬০ কোটি টাকা দিয়ে তৈরি ছবিটি ইতিমধ্যেই ১৫২ কোটি টাকা উপার্জন করে একাধিক বড় তারকাদের বক্সঅফিস রেকর্ড ভেঙে দিয়েছে। বিশেষ করে, ছবিটি তরুণ প্রজন্মের মনে হুল্লোড় তুলেছে। তাই হলে হলে তরুণদের ভিড় একেবারে উপচে পড়েছে। যদিও ছবিটি নিয়ে কম ট্রোলিং-ও হচ্ছে না সোশ্যাল মিডিয়ায়, তবুও এক কথায় ছবিটি তরুণমনে একেবারে ঝড় তুলেছে। তবে এই ছবিটি হিট হওয়ার আরেকটি কারণ হল, ছবির হৃদয় ছুঁয়ে যাওয়া গানগুলি। হ্যাঁ, এটাই ছবিটির হিট হওয়ার অন্যতম অস্ত্র। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক তানিষ্ক বাগচী। আর সুর দিয়েছেন মিথুন। যাই হোক,তানিষ্ক বছরের পর বছর ধরে একাধিক বলিউড চার্টবাস্টার গান উপহার দিয়েছেন বলিউডকে, সেইগুলির মধ্যে নয়া নিযুক্ত সাইয়ারার গানগুলি। ছবির প্রতিটি গানই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তবে একদিনের সাইয়ারা ছবির গানগুলি তৈরি হয়ে যায়নি, যার জন্যে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছিল তানিষ্ককে। জীবনের কঠিন সময় পার করতে হয়েছিল তাঁকে। সম্প্রতি সাইয়ারার সাফল্যের ভিডিওতে সেই বিষয়েই মুখ খুলেছেন তানিষ্ক বাগচি।

পাশাপাশি সৃজনশীল প্রক্রিয়ার সময় বিষণ্ণতা এবং আত্ম-সন্দেহের সঙ্গে লড়াই করার কথা বলেছেন তিনি। আসলে সাইয়ারার কাজ শুরু করার ঠিক আগেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ঘটে তনিষ্কের। সেই প্রভাবই পড়েছিল তাঁর লেখায়। যেন ছবির কাহিনীর সঙ্গে নিজের জীবনের মেলবন্ধন ঘটিয়েছেন সঙ্গীত পরিচালক। তিনি বলেছেন, ‘সাইয়ারার জন্যে কাজ শুরুর মাঝেই আমার ব্রেকআপ হয়ে যায়। সেই কারণেই আমি ভালোবাসার অনুভূতি দিয়ে গানগুলি বাঁধতে পেরেছি। গানগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পেরেছি। গান গাইতে গাইতে আমি আমার প্রেমিকাকে মিস করেছি। তাঁর সঙ্গে কাটানো সমস্ত মুহূর্তের কথা মনে করেছি।’

তিনি আরও বলেন, “একটি কিছু তৈরি করবেন, তখন আপনাকে কাছের মানুষকে অনুভব করতে হবে। যদি আপনি এটি না করতে পারেন, তাহলে কিছুই করতে পারবেন না। সাইয়ারায় সঙ্গীত রচনার সময় আমি হতাশাগ্রস্ত ছিলাম এবং ভাবছিলাম যে, আমি আমার জীবনে কী করছি! কিন্তু প্রতিবারই ভেবেছি আমাকে প্রমাণ করতে হত যে আমি একজন ভাল সঙ্গীতশিল্পী। আপনি জানেন এই ইন্ডাস্ট্রি কীভাবে কাজ করে। প্রতিযোগিতা চলে, এখানে নিজেকে টিকিয়ে রাখার লড়াই চলে। কিন্তু আমার প্রেমের জীবন সেই সময় কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিল। সৌভাগ্য বশত, তখনই আমার সঙ্গে মোহিত স্যারের দেখা হয়।” এরপর তিনি সাইয়ারায় পরিচালক মোহিত সুরিকে সেই অন্ধকার পর্যায় থেকে বের করে আনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন যে, মোহিত কেবল পেশাদার স্তরেই আমার সঙ্গে সহযোগিতা করেননি। মানসিকভাবেও তিনি আমার সমর্থন করেছেন। মোহিত স্যার আমাকে বলতেন যে আমি একজন ভাল সঙ্গীতশিল্পী। তিনি আমাকে বলতেন যে আমি ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছি, এবং আবারও নিজেকে প্রমাণ করার সময় এসেছে। এই ছবিটি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক আশা জাগিয়েছে। এটি আমাকে এই ধারণাও দিয়েছে যে, যদি আপনি ভালবাসা দিয়ে কিছু তৈরি করেন, তাহলে আপনাকে হিট বা ফ্লপ সম্পর্কে ভাবতে হবে না। এটি হৃদয় ছুঁয়ে যাবে।’

 

“সাইয়ারা”-এর টাইটেল ট্র্যাকটি ভক্তদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তানিষ্কের সুরে, গানটির আবেগঘন সুর এবং মর্মস্পর্শী কথা মানুষের প্রেমের জীবনের সঙ্গে মিশে গেছে। এটি এখন রিল, ভিডিও এবং সোশ্যাল মিডিয়া পোস্টে ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে রোমান্টিক বা দুঃখের মুহূর্তগুলিতে মানুষ এই গানগুলিকে মনে করছে। ইউটিউবে গানটি ১১৫ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে, যা এর বিশাল সাফল্যের প্রমাণ। ইতিমধ্যে, তানিষ্ক “রাতান লাম্বিয়ান”, “তেরি বাতোঁ মেঁ আইসা উলঝা জিয়া”, “সাকি সাকি”, “আঁখ মারে”, “বদ্রী কি দুলহানিয়া”, “মরনি বাঁকে”, “ভুল ভুলাইয়া ৩” শিরোনামের মতো একাধিক হিট গানও রচনা করেছেন।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!