একই রোগে বাবার মৃত্যু, স্টেজ ৪ ক্যান্সারের সঙ্গে কীভাবে লড়ছেন অভিনেত্রী তন্নিষ্ঠা?

মারণরোগ ক্যান্সারে আক্রান্ত বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়। বর্তমানে তাঁর চতুর্থ স্টেজ চলছে। 'গুলাব গ্যাং', 'জোরাম'-এর মতো অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মারণরোগ ক্যান্সারে আক্রান্ত বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়। বর্তমানে তাঁর চতুর্থ স্টেজ চলছে। ‘গুলাব গ্যাং’, ‘জোরাম’-এর মতো অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে অভিনেত্রী তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। মাত্র ৪৪ বছরেই মারণরোগ ক্যান্সার তাঁর শরীরে বাসা বেধেছে। গতকাল একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অভিনেত্রী তাঁর মারণ যন্ত্রণার কথ প্রকাশ করেছেন। আবেগঘন পোস্টে জানিয়েছেন, তিনি স্টেজ 4 অলিগো মেটাস্ট্যাটিক ক্যান্সারে ভুগছেন। ৮ মাস আগে তিনি এই রোগের কথা জানতে পেরেছিলেন। এই ক্যান্সার টিউমারের মাধ্যমে শরীরের সীমিত সংখ্যক স্থানে ছড়িয়ে পড়ে। সুতরাং এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর জীবনযাপন কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক মাস প্রবল চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে তাঁর জীবন।

ক্যান্সারে বাবাকে হারানোর পর, তিনিও ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী যে ছবিটি শেয়ার করেছেন তাতে তাঁকে মুন্ডিত মস্তিষ্কে দেখা যাচ্ছে। ক্যান্সারের কারণে, মাথাও কামিয়ে ফেলতে হয়েছে। কিন্তু তবুও তাঁর মুখে হাসি বর্তমানে। যা তার সাহস এবং দৃঢ়তার পরিচয় দিয়েছে।

পোস্টের ক্যাপশনে, তন্নিষ্ঠা তার কঠিন যাত্রার কথা তুলে ধরেছেন। লিখেছেন, ‘গত ৮ মাস আমার জীবন খুব কঠিন অবস্থায় কেটেছে। শুধু, ক্যান্সারে বাবাকে হারানোর যন্ত্রণাই যথেষ্ট নয়, ৮ মাস আগে আমার স্টেজ ৪ অলিগো মেটাস্ট্যাটিক ক্যান্সার ধরা পড়ে। কিন্তু এই পোস্টটি ব্যথা সম্পর্কে নয়। এটি ভালোবাসা এবং শক্তি সম্পর্কে। এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। আমার ৭০ বছর বয়সী মা এবং ৯ বছর বয়সী মেয়েকে নিয়ে কাটছে। তাঁরা দুজনেই আমার উপর সম্পূর্ণ নির্ভরশীল। কিন্তু এই অন্ধকার মুহুর্তগুলিতে, আমি একটি অসাধারণ ভালোবাসা খুঁজে পেয়েছি, যে ভালোবাসা তোমার সঙ্গে থাকে, যা তোমাকে কখনও একা বোধ করতে দেবে না। আমি আমার অসাধারণ বন্ধুবান্ধব এবং পরিবারের মধ্যে এই ভালোবাসা পেয়েছি, যাদের অটল সমর্থন সবচেয়ে কঠিন দিনেও আমার মুখে হাসি ফুটিয়েছে। ‘এআই এবং রোবটের দিকে এগিয়ে চলা এই পৃথিবীতে, প্রকৃত, আবেগপ্রবণ মানুষের ভালোবাসা এবং করুণাই আমাকে বাঁচিয়ে তুলছে। তাদের সহানুভূতি, তাদের বার্তা, উপস্থিতি এবং মানবতা আমার জীবনে প্রাণ ফিরিয়ে আনছে।’ পোস্টটি ভাইরাল হওয়ার পরেই ভক্ত, সেলিব্রিটিরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। তাঁর পোস্টে ভালোবাসা বর্ষণ করছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করছেন। আলী ফজল, দিয়া মির্জা, অভয় দেওল, উর্মিলা মাতন্ডকর সহ অনেক তারকা এই কঠিন সময়ে অভিনেত্রীকে সমর্থন করছেন।

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

পুজোয় সারাদিন ঘুরেও সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করতে চান? মেনে চলুন ৮ পদ্ধতি

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের