‘কান খুলে শোন, জলে ওষুধ মিশিয়ে আমাকে ভয় দেখালেও, আমি আত্মহত্যা করব না’: তনুশ্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ১২ বছর পর্দা ছেড়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত (Tanushree Dutta)। এককালে বলিউডের অন্যতম হটেস্ট অভিনেত্রী হিসেবে গন্য করা হত এই বঙ্গতনয়াকে। ইমরান হাসমিরের সঙ্গে জুটি বেঁধে একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী। ইমরানের সঙ্গে তাঁর একাধিক চুম্বন দৃশ্য এখনো সিনেমাপ্রেমীদের শরীরে হিল্লোল তোলে। শেষবার তাঁকে দেখা গিয়েছিল, ২০১০ সালে। তবে বলিউড ছাড়ার আগে তিনি ঘোষণা করেছিলেন যে, ২০১৮ সালে কাজে ফিরবেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত পর্দায় দেখা মেলেনি নায়িকার। তবে বলিউডের বিরুদ্ধে অনেক ক্ষোভ রয়েছে নায়িকার। এই প্রসঙ্গে একাধিক কারণও জানিয়েছেন অভিনেত্রী। এবার তিনি মুখ খুললেন বলিউড ইন্ডাস্ট্রির অনেক প্রবীণ অভিনেতার বিরুদ্ধে। সঙ্গে ‘অদৃশ্য শত্রু’দের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, ‘আমি ভয় পেয়ে আত্মহত্যা করব না। এটা নিশ্চিত। পরিষ্কার করে সেটা শুনে রাখো সবাই। এখানে থাকতে এসেছি। থাকব। আমার কেরিয়ার আগের চেয়ে আরও উচ্চতায় নিয়ে যাব।’

 

 

View this post on Instagram

 

A post shared by Tanushree Dutta (@iamtanushreeduttaofficial)

কই পোস্টে অভিনেত্রী আরও লেখেন, ‘এক পরিচারিকা লাগানো হয়েছিল যে আমার জলে ওষুধ এবং স্টেরয়েড মেশাচ্ছিলা, ফলে বিভিন্ন ভাবে স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হচ্ছিল। উজ্জয়িনী যাওয়ার সময় আমার গাড়ির ব্রেক দুবার নষ্ট হয়ে যায় এবং আমার দুর্ঘটনা ঘটে। আমি অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলাম। স্বাভাবিক জীবন এবং কাজে ফিরে আসতে ৪০ দিন পর মুম্বই ফিরি। এখন আমার বিল্ডিংয়ে আমার ফ্ল্যাটের বাইরে অদ্ভুত এবং বাজে ঘটনা ঘটছে। সুতরাং কান খুলে সবাই শুনে রাখো আমি আত্মহত্যা করতে যাচ্ছি না! আর এটা ছেড়ে কোথাও যাচ্ছি না। বলিউডে মাফিয়া, মহারাষ্ট্রের পুরানো রাজনৈতিক সার্কিট এবং জঘন্য-জাতীয় বিরোধীগুলি একসঙ্গে সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার জন্য এইভাবে কাজ করেন।”

সম্প্রতি টকটকে লাল গাউনে সেজে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশনে জানিয়েছেন, ‘আমাকে খুব খারাপভাবে আঘাত করা হয়েছে এবং টার্গেট করা হয়েছে।’ অভিনেত্রীর মতে, একসময় মুম্বই এবং বলিউড মেয়েদের জন্য অনেক সুরক্ষিত ছিল। এখন এনজিও কেলেঙ্কারিতে কয়েক জনের সত্যি ফাঁস করার জন্য তিনি নিশানা হচ্ছেন। তবে দমে যাওয়ার মেয়ে তিনি মোটেও নন।

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর