বক্সঅফিসে ঝড় তুলেছে তারা সিং এবং সাকিনার প্রেম, মাত্র ৭ দিনেই ৩০০ কোটি আয়

সন্দেহভাজনরা গদর ২-এর কালো টিকিট বিক্রি করতে চেয়েছিল। কিন্তু আমাদের কর্মীরা ওদের না করলে বোমা বিস্ফোরণের চেষ্টা করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ১ সপ্তাহ কেটে যাওয়ার পরও দেশে ‘গদর 2’-এর রাজত্ব বহাল। প্রায় ৬০ ছুঁই ছুঁই সানি দেওলের ভূমিকা আজও যে একই রয়েছে তা বারবার মনে করাচ্ছে দর্শক। ৪৬ বছর বয়সী পর্দার সাকিনা ও তারা সিং-এর কেমিস্ট্রি আরও একবার ক্লিনবোল্ড করে দিল দর্শকদের। এখানেই প্রমাণিত মানুষ আজও ৯০ দশকের তারকাদেরই পছন্দ করে, নতুন দের তুলনায়। মুলত কোভিডের পর থেকে বক্সঅফিসে রাজত্ব কায়েম করা অন্যতম চলচ্চিত্র হয়ে উঠেছে ‘গদর 2’। মুক্তির দিন থেকেই গদর 2-এর খ্যাতি আকাশছোঁয়া। টানা ৭ দিনে এই ছবি ঘরোয়া বক্সঅফিসে আয় ছাড়িয়েছে প্রায় ৩০০ কোটি ছুঁই ছুঁই। বৃহস্পতিবার মুক্তির সপ্তম দিনে ছবির আয় ছিল প্রায় ২২ কোটি টাকা। সুতরাং দেশীয় বাজারে ‘গদর 2’-এর মোট আয় ৩০৮.৫ কোটি টাকা। গদর 2 বছরের দ্বিতীয়-সর্বোচ্চ উপার্জন কারী ছবি হয়ে উঠেছে, কারণ মাত্র আট দিনেই ভারতে এই ছবির বাজেট ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে।

সিনেমাটি হিন্দি বাজারে 16.17 শতাংশ দখলে রেখেছে, বিকেলের শোগুলি 29.20 শতাংশ দখল করছে, সন্ধ্যার শোগুলির জন্য 41.77 শতাংশ এবং রাতের শোগুলির জন্য 53.09 শতাংশ দখল করেছে। ‘গদর 2’১১ আগস্ট মুক্তির দিন 40.1 কোটি টাকা উপার্জন করেছিল। তবে রজনীকান্ত অভিনীত ‘জেলার’-এর তুলনায় ছবিটি বক্সঅফিসে কম সাফল্য লাভ করছে। এদিকে শোনা গিয়েছে, বিহারের পাটনায় রমরমিয়ে চলছে গদর 2। সেই কারণে গতকালই বিহারের পাটনায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সিঙ্গেল স্ক্রিন রিজেন্ট সিনেমার বাইরে, গদর ২ শো চলার সময় লেগে যায় মারাত্মক ঝামেলা। এই অশান্তির কারণ, মূলত টিকিটের উচ্চ চাহিদা নিয়ে।

পরে দুই সন্দেহভাজন থিয়েটারের বাইরে বোমা ছুঁড়ে পরিস্থিতি রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। তবে হতাহতের কোনো খবর নেই। কিন্তু দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সিনেমা হলের মালিক সুমন সিনহা সংবাদমাধ্যমকে জানান, ‘সন্দেহভাজনরা গদর ২-এর কালো টিকিট বিক্রি করতে চেয়েছিল। কিন্তু আমাদের কর্মীরা ওদের না করলে বোমা বিস্ফোরণের চেষ্টা করে।’ 

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে