প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই নয়া রেকর্ড গড়ল টেইলর সুইফটের সর্বশেষ অ্যালবাম

অ্যালবামটি প্রকাশের দিনে প্রায় ৫৫২.২ মিলিয়নেরও বেশি স্ট্রিমিং অর্জন করেছে। টেইলরের অ্যালবামটি অ্যাপল মিউজিকের প্রথম দিনেই সবচেয়ে বেশি স্ট্রিম করা পপ অ্যালবাম হিসেবে মাইলফলক অর্জন করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্যের তো বটেই নিজেরই রেকর্ড ছাড়িয়ে গেলেন বিশ্বখ্যাত গায়িকা টেইলর সুইফট। টেইলর সুইফটের ১১ তম স্টুডিও অ্যালবাম, ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ প্রকাশের সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে সর্বাধিক সংখ্যক স্ট্রিম অর্জন করে সমস্ত রেকর্ড ভাঙল এই অ্যালবাম। একদিনে এমন স্ট্রিমিং অর্জন করা প্রতিটি গায়িকাদের কাছে স্বপ্ন। অ্যালবামটি প্রকাশের দিনে প্রায় ৫৫২.২ মিলিয়নেরও বেশি স্ট্রিমিং অর্জন করেছে। টেইলরের অ্যালবামটি অ্যাপল মিউজিকের প্রথম দিনেই সবচেয়ে বেশি স্ট্রিম করা পপ অ্যালবাম হিসেবে মাইলফলক অর্জন করেছে। অ্যামাজন মিউজিকের মুক্তির প্রথম দিনেই সবচেয়ে বেশি স্ট্রিমিং অর্জন করেছে এই অ্যালবাম।

দিন কয়েক আগেই, ফোর্বসের একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছিল যে, সম্পত্তি পরিমাণের দিক দিয়ে টেইলর সুইফট বিলিনিয়ার্স হিসেবে আত্মপ্রকাশ করেছেন। Chartmasters.org-এর একটি X পোস্ট অনুসারে, এই অ্যালবামের প্রতি ট্র্যাকে গড়ে ১৭.৮১ মিলিয়ন মানুষ শুনেছে। অ্যালবামে মোট ৩১ টি গান রয়েছে। ১৯শে এপ্রিল, টেইলর সুইফটের দল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে, সমস্ত অডিও ডিজিটাল স্টিমিং প্ল্যাটফর্ম WW-তে ৫৫২.২ মিলিয়নের বেশি স্ট্রিম পেয়েছে। এটি প্রতি ট্র্যাকের গড় ১৭.৮১ মিলিয়ন স্ট্রিমিং পেয়েছে। ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ অ্যালবামটি গত ১৯ এপ্রিল মুক্তি পেয়েছে। এতে রয়েছে ‘ফর্টনাইট’, ‘টিটিটিপিডি’ টাইটেল ট্র্যাক, ‘ডাউন ব্যাড’, ‘সো লং, লন্ডন’, ‘মাই বয় অনলি ব্রেকস হিজ ফেভারিট টয়’, ‘বাট ড্যাডি আই লাভ হিম’, ‘ফ্লোরিডা’, ‘আই ক্যান ডু ইট উইথ আ ব্রোকেন হার্ট’, ‘হু ইজ অ্যাফ্রেড অফ লিটল ওল্ড মি?’, ‘ফ্রেশ আউট দ্য স্ল্যামার’, ‘গিল্টি অ্যাজ সিন?’, ‘লম’ , ‘আই ক্যান ফিক্স হিম (নো রিয়েলি আই ক্যান)’, ‘দ্য স্মলস্ট ম্যান হু এভার লিভড’, ‘দ্য অ্যালকেমি’ এবং ‘ক্লারা বো’-এর মতো একাধিক গান।

টেইলর কয়েক ঘণ্টার মধ্যে গানের আরেকটি সেট প্রকাশ করেন। তার মধ্যে রয়েছে ‘দ্য ব্ল্যাক ডগ’, ‘imgonnagetyouback’‘thank you aIMee’, ‘So High School’, ‘The Albatross’, ‘Chloe or Sam or Sophia or Markus’, ‘How Did It End?’, ‘আই হেট ইট হিয়ার’, ‘দ্য প্রফেসি’, ‘আই লুক ইন পিপলস উইন্ডোজ’, ‘ক্যাসান্ড্রা’, ‘পিটার’, ‘দ্য বোল্টার’, ‘দ্য পান্ডুস্ক্রিপ্ট’ এবং ‘রবিন’-প্রমুখ।

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়