লালকেল্লা বিস্ফোরণের জের, ‘ধুরন্ধর’-এর ট্রেলার লঞ্চ পিছিয়ে দিলেন রণবীর সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধি: আদিত্য ধর পরিচালিত অভিনেতা অর্জুন রামপালের আসন্ন ছবি ‘ধুরন্ধর’ নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছিল। স্পাই অ্যাকশন থ্রিলারে ট্রেলার আজ বুধবার (১২ নভেম্বর) প্রকাশ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। অসুস্থ বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। সেই সঙ্গেই সোমবার ঘটে গিয়েছে দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। এই সব কিছু মিলিয়েই মঙ্গলবার ‘ধুরন্ধর’-এর টিম ঘোষণা করেছে, তারা ছবিটির ট্রেলার লঞ্চ স্থগিত করার পরিকল্পনা করেছে।

‘ধুরন্ধর’-এর টিম জানিয়েছে, অনুষ্ঠানটি বুধবার, ১২ নভেম্বর হওয়ার কথা ছিল। তবে এক বিবৃতিতে টিম জানিয়েছে, সোমবার রাতে দিল্লির  লাল কেল্লা বিস্ফোরণে মৃতদের সম্মান জানাতে এবং প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রের স্বাস্থ্যগত উদ্বেগের কারণে ছবিটির ট্রেলার লঞ্চ স্থগিত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, ট্রেলার লঞ্চের সংশোধিত তারিখ এবং এই সম্পর্কে বিস্তারিত তথ্য শীঘ্রই শেয়ার করা হবে। সকলকে এই বিষয় বোঝার জন্য ও ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য টিমের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

 ইনস্টাগ্রামে টিম ধুরন্ধরের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “গতকালের দিল্লি বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে ১২ নভেম্বর ধুরন্ধরের ট্রেলার লঞ্চ স্থগিত করা হয়েছে। ট্রেলার লঞ্চের সংশোধিত তারিখ এবং বিশদ বিবরণ শীঘ্রই শেয়ার করা হবে। আপনার বোঝার জন্য ধন্যবাদ। জিও স্টুডিও, বি৬২ স্টুডিও এবং টিম ধুরন্ধর।”

 

View this post on Instagram

 

A post shared by Jio Studios (@officialjiostudios)

আদিত্য ধর পরিচালিত, ধুরন্ধর একটি স্পাই থ্রিলার যেখানে রণবীর সিং রয়েছেন।  ছবিটিতে সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর. মাধবন এবং অক্ষয় খান্নাও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।  ছবিটির ৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথম ঝলকে রণবীর সিং সকলের নজর কেড়েছেন। এই সমস্ত ছবি দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আরও কৌতূহল বাড়িয়ে দিয়েছে।

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!