‘বামদেব কল্পনা করে আমাকে প্রণামী দিয়েছিল ৫০ টাকা’, ‘অদ্ভুত’ অভিজ্ঞতা সব্যসাচীর

প্রথমেই জাণালেন, চরিত্রের খাতির বাস্তবের বহু সাধকের সঙ্গে মিশেছেন তিনি, সামনে থেকে তাঁদের জীবনযাপন দেখেছেন। কিন্তু এখনও অনেক রীতি নিয়ম তিনি মানেন না। তিনি বিশ্বাস করেন মহাজাগতিক শক্তিতে।

Share:

নিজস্ব অভিনেতাঃ বাংলা ধারাবাহিকের একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল, ‘সাধক বামাক্ষ্যাপা’। কালী সাধক ‘বামাক্ষ্যাপা’-র জীবনী অবলম্বনে নির্মিত এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন সব্যসাচী চৌধুরী। তাঁর অভিনয় গোটা বাংলায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। বাংলার ঘরের ছেলে হয়ে উঠেছিলেন অভিনেতা। অবিকল যেন ‘বামাক্ষ্যাপা’ তিনি। এই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার অনেকটা দিন পরে তিনি ‘রামপ্রসাদ সেন’ হয়ে ফিরে আসেন স্টার জলসার পর্দায়। বিশেষত, কালী সাধকের ভূমিকাতেই মানানসই সব্যসাচী চোধুরী। এবং তাঁকে সেই রুপেই দর্শকরা দেখতে চান বারবার। ২০২২ সালে অভিনেতার জীবনে নেমে আসে অন্ধকার। প্রেমিকা ঐন্দ্রিলা শর্মাকে হারান তিনি। তাঁর মৃত্যুতে গোটা বাংলা কেঁদেছিল। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানেন অভিনেত্রী। সব্যসাচী এবং ঐন্দ্রিলার প্রেমের অধ্যায় রচনার সাক্ষী ছিল গোটা বাংলা। প্রেমিকার সঙ্গে সবসময় সেঁটে থাকতেন অভিনেতা।

তাঁকে রীতিমতো আগলে রাখতেন সব্যসাচী। কিন্তু ধরে রাখতে পারলেন না। ঐন্দ্রিলার মৃত্যুর পর অনেকটা দিন নিজেকে ক্যামারার আড়ালে রেখেছিলেন সব্যসাচী। অবশেষে ‘রামপ্রসাদ’ সিরিয়ালের মাধ্যামে কামব্যাক করেন তিনি। এই সিরিয়ালেও কালীর সাধক হিসেবে অভিনেতার ভুমিকা যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। যাই হোক, সিরিয়ালটি শেষ হয়েছে অনেকদিন। বাস্তবেও কালীর ভক্ত অভিনেতা। চরিত্রের খাতির বাস্তবের বহু সাধকের সঙ্গে মিশেছেন। আগামিকাল কালী পুজো, তাই কালীর সাধক চরিত্রে অভিনয়ের কিছু অভিজ্ঞতা এদিন একটি সংবাদ মাধ্যমকে জানালেন অভিনেতা। প্রথমেই জানালেন, চরিত্রের খাতির বাস্তবের বহু সাধকের সঙ্গে মিশেছেন তিনি, সামনে থেকে তাঁদের জীবনযাপন দেখেছেন। তবে অনেক রীতি নিয়ম তিনি মানেন না। তিনি বিশ্বাস করেন মহাজাগতিক শক্তিতে। কিন্তু রক্তবস্ত্র পরে যখন চরিত্রে মিশে যেতেন, তখন তাঁর চোখে মা কালীই সব। তিনি বলেন, দিনের শেষে তিনি অভিনেতা। তাই চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টাই তার কাছে সবকিছু। তাই রক্তবস্ত্র পরার পরে বড়মাই সব। তবে এমন বহু ঘটনা ঘটেছে,  যেখানে মানুষ বাস্তবেও তাঁকে বামাক্ষ্যাপা  বা রামপ্রসাদ ভেবেছেন। সেই ভাবে কোথাও যান না তিনি। তবে আগে যখন বিভিন্ন অনুষ্ঠানে যেতেন, মানুষ তাঁকে দেখে অদ্ভুতভাবে উত্তেজিত হয়ে উঠত।

বিশেষ করে প্রবীণ মানুষরা তার ধারাবাহিক মন দিয়ে দেখতেন, সেতা তিনি অনেক জায়গায় প্রমাণ পেয়েছেন। সেটা তাঁদের সঙ্গে দেখা হলে তিনি বুঝতে পারতেন, কারণ তাঁরা তাকেই বামদেব হিসেবে বিশ্বাস করতেন। তাঁর সঙ্গে কথা বলে মানসিক শান্তি খুঁজে পেতেন। বামাখ্যাপা ভেবে সব্যসাচীকে বয়সে বড় ভক্তরাও সাষ্টাঙ্গে প্রণাম করতেন। বামাক্ষ্যাপা শুটিঙয়ের সময়ে মেদিনীপুরের এক গ্রামে অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেতা। বহু মানুষ তাঁকে দেখতে এসেছিলেন। অনেকে সাষ্টাঙ্গে শুয়ে পড়ে প্রণামও করেছিলেন। সেই সময়ে অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল সব্যসাচীর। এক দরিদ্র ব্যক্তি এসে তাঁর হাতে পঞ্চাশ টাকা ধরিয়ে দিয়েছিলেন প্রণামী হিসাবে। এবং সেটাতে তাঁকে সাষ্টাঙ্গে শুয়ে পড়ে প্রণাম করেন। যা দেখে অবাক হয়ে গিয়েছিলেন অভিনেতা। আসলে মানুষের কল্পনাতে তখন তিনি বামদেব ছিলেন। সেই ৫০ টাকার নোট আজও যত্ন সহকারে রেখে দিয়েছেন অভিনেতা।

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

বাবা হওয়ার পর কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌