বিয়ের পিঁড়িতে ‘মেম বউ’, ২০২৫-এই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিনীতা

২০২৫ সালে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন বিনীতা। জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরভর টলিউডে একের পর এক বিয়ের সংবাদ। এবার বিয়ের পিঁড়িতে স্টার জলসার ‘মেম বউ’ বিনীতা চট্টোপাধ্যায়। ২০১৬ সালে শুরু হয়েছিল স্টার জলসায় শুরু হয়েছিল ‘মেম বউ’। মাত্র কিছুদিনেই জনপ্রিয়তা পেয়ে গিয়েছিল এই ধারাবাহিক। ব্লন্ড চুল, আধো আধো বাংলা বলে বাঙ্গালির মন জয় করেছিলেন এই সিরিয়ালের নায়িকা বিনীতা চট্টোপাধ্যায়। প্রতিটি বাঙালি ঘরের বিদেশিনী হয়ে উঠেছিলেন তিনি। বিদেশী হিসেবে তাঁর কথা বলার ধরণও মুগ্ধ করেছিল দর্শকদের। তবে এই সিরিয়ালের পর আর কোনও সিরিয়ালে দেখা যায়নি তাঁকে। একপ্রকার এই সিরিয়াল শেষ হওয়ার পরেই গায়েব হয়ে যান মেম বউ।

এবার সেই ‘মেম বউ’ বিনীতা চট্টোপাধ্যায় বিয়ের পিঁড়িতে। ২০২৫ সালে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। স্টার জলসার ‘মেম বউ’ ধারাবাহিকের মাধ্যমেই ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন বিণীতা। প্রথম ধারাবাহিকেই অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। তবে এই সিরিয়ালের পরে তিনি কলকাতা থেকে মুম্বই পাড়ি দেন। সেখানে অভিনয়ের পাশাপাশি গানের জগতেও নিজের জায়গা তৈরি করেন বিনীতা। কারণ অভিনয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার গায়িকাও। ২০২৫ সালে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন বিনীতা। জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।

সম্প্রতি কলকাতা চলচ্চিত্র উৎসবে এসেই বিয়ের কথা জানালেন অভিনেত্রী। আগামী বছর মে মাসে তিনি বিয়ে করবেন। বদ্ধ জীবন তাঁর একদম পছন্দ নয়। পাখির মত মুক্ত জীবন ভালবাসেন তিনি। তাই নিজের মতোই সঙ্গী পেয়েছেন বিনীতা। অনেকদিন আগেই তাঁর বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু সব গুছিয়ে নিতে সময় লেগেছে, তাই আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী। যাই হোক, ‘মেম বউ’-এর ৮ বছর একটি বাংলা ছবিতে অভিনয়ের মাধ্যমে টলিউডে প্রত্যাবর্তন করতে চলেছে অভিনেত্রী। ইতিমধ্যেই বাংলা ছবির শুটিং শেষ করেছেন তিনি।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা