এই মুহূর্তে




মুক্তির দিনেই ১৬ কোটি আয়, বক্সঅফিস কাঁপাচ্ছে ধনুশ-কৃতির ‘Tere Ishq Mein’

নিজস্ব প্রতিনিধি: মুক্তি পেয়েছে কৃতি শ্যানন এবং তামিল সুপারস্টার ধনুশের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘তেরে ইশক মে’। শুক্রবার (২৮ নভেম্বর) দেশজুড়ে মুক্তি পেয়েছে ছবিটি। আর প্রথমদিন থেকেই বক্সঅফিসে রাজ করতে শুরু করেছে ছবিটি। কেননা মাত্র একদিনেই ১৬ কোটি কামিয়ে ফেলেছে ধনুশ-কৃতির এই ছবি। যদিও দাবি করা হয়েছে যে, ‘তেরে ইশক মে’ ধনুশ এবং সোনম কাপুরের ব্লকবাস্টার হিট ‘রানঝানা’ এর সিক্যুয়াল। কিন্তু ছবির নাম বদলে দেওয়া হয়েছে। তাই ছবিটি নিয়ে ভক্তদের আলাদাই উত্তেজনা ছিল।সেটাই দেখা মিলেছে প্রেক্ষাগৃহগুলিতে।

ছবিটি বিজয় ভার্মা এবং ফাতিমা সানা শেখের ‘গুস্তাখ ইশক’-এর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তবে ‘তেরে ইশক মে’ নিয়ে কিছু কিছু দর্শকের পর্যালোচনা ভাল ছিল না। কেউ কেউ এটিকে ‘দিল্লির AQI এর চেয়েও বেশি বিষাক্ত’ বলে অভিহিত করেছেন। আবার কেউ কেউ ছবির দ্বিতীয়ার্ধে ‘প্লট হারিয়েছে’ বলে দাবি করেছে। কিন্তু বক্স অফিসের পরিসংখ্যান অন্য কথা বলছে। প্রথম দিনে ছবিটি ১৬ কোটি টাকা আয় করেছে। যা এই বছরের রোমান্টিক সিনেমার জন্য দ্বিতীয় বৃহত্তম উদ্বোধনী আয়। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিল আহান পান্ডের সাইয়ারা। যা মুক্তির দিনেই ২১.৫ কোটি টাকা আয় করেছিল। এদিকে মুক্তির দিনে, তেরে ইশক ম্যায় হিন্দিতে ২৫.৭৭% দর্শকসংখ্যা রেকর্ড করেছে। প্রেক্ষাগৃহগুলিতে সকালের শোয়ে ১৫.২৯% সংখ্যক দর্শক ছিল। বিকেলের শোয়ে ২১.৬৭%, সন্ধ্যায় ২৪.৫৫% এবং রাতে ৪১.৫৬% সংখ্যক দর্শক ছিল। তবে ছবিতে ধনুশ এবং কৃতি দুর্দান্ত অভিনয় করলেও কিছু কিচ্ছু দর্শকদের ছবির গল্প হতাশ করেছে।

ছবিটি পরিচালনা করেছেন, চলচ্চিত্র নির্মাতা আনন্দ এল রাই। ‘তেরে ইশক ম্যায়’ হল সোনম কাপুর এবং ধানুশ অভিনীত ২০১৩ সালের হিট ‘রানঝানা’-এর একটি আধ্যাত্মিক সিক্যুয়েল। ছবিটি ধনুশ-কৃতির পাশাপাশি আরও অভিনয় করছেন প্রকাশ রাজ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যুবভারতী কাণ্ডে চরম হেনস্থার শিকার অভিনেত্রী শুভশ্রী, থানায় লিখিত অভিযোগ রাজের

‘আমি ক্লোস্ট্রোফোবিয়ায় ভুগছি’, হেলমেট ছাড়া বাইক চালানোর জন্যে ক্ষমা চাইলেন সোহেল

‘শোলে’র সেটে ভয়ঙ্কর কাণ্ড! ধর্মেন্দ্রর ভুলে প্রাণ যেতে বসেছিল অমিতাভের, অজানা তথ্য ফাঁস

‘শাহরুখ মেসির সঙ্গে ছবি তুলতে পারলে শুভশ্রী কেন নয়?’ যুবভারতী বিতর্কে স্ত্রীর পাশে রাজ

শিল্পা শেঠির মালিকানাধীন পানশালায় চরম বিশৃঙ্খলা, ঘটনা গড়াল হাতাহাতিতে

‘মেসিকে দেখতে এসে মাসিকে দর্শন’, শুভশ্রীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন যুবভারতীর দর্শকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ