চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভয়ানক অভিজ্ঞতা’, আমিরের ছবির অডিশনে গিয়ে কঠিন পরিস্থিতির মুখে কিয়ারা

নিজস্ব প্রতিনিধি: বলিউডের মিঃ পারফেক্টশনিস্ট আমির খানের কেরিয়ারের বড় ডিজাস্টার সিনেমা ‘লাল সিং চাড্ডা’। গত বছর অগস্টে মুক্তি পায় ছবিটি। হলিউডের অস্কারপ্রাপ্ত সিনেমা ‘ফরেস্ট গাম্প’ এর অফিসিয়াল হিন্দি সংস্করণ ছিল ছবিটি, এই ছবির হাত ধরেই ৪ বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন করেছিলেন আমির। আবার এই ছবির চরম ব্যর্থতার ফলেই এখন অভিনয় থেকে বিরতি নিয়েছেন আমির। মুক্তির আগে থেকেই আমিরের এই ছবিকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার শুরু হয়, সঙ্গে বিতর্ক।

যার ছোবল পড়েছিল ছবির আয়ের উপরেও। বক্স অফিসে ১০ কোটিও রোজগার করতে পারেনি এই ছবি। ছবিটি নিয়ে নিন্দার কোনও শেষ ছিল না দর্শকদের মধ্যে। ছবিতে আমিরের বিপরীতে অভিনয় করেছিলেন করিনা কাপুর। জানা যায়, ছবিটির জন্যে বলিউডের আরও অনেক অভিনেত্রী অডিশন দিয়েছিলেন, যার মধ্যে ছিলেন কিয়ারা আডভানিও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিয়ারা নিজেই জানালেন, আমির খানের ‘লাল সিং চাড্ডা’-এর জন্য তিনি অডিশন দিয়েছেন। তবে কোন ভূমিকার জন্যে তিনি অডিশন দিয়েছিলেন তা জানান নি। ফিল্ম কম্প্যানিয়নের সঙ্গে কথোপকথনে কিয়ারা আদভানি এই বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন।

অভিনেত্রীর কথায়, “আসলে আমিও লাল সিং চাড্ডার জন্য অডিশন দিয়েছিলাম। কিন্তু তখন আমি জানতাম না এটা লাল সিং চাড্ডার অডিশন। যদিও আমি সত্যিই সেই অডিশন দেখতে চাই না। কারণ এই অভিজ্ঞতা আমার জন্যে খুবই ভয়ানক ছিল, অনেক বছর আগে ঘটেছিল।” বিস্তারিত জানান নি। ছবিতে কাস্টিং সম্পর্কে কিয়ারা আরও বলেন, “কাস্টিং হল চলচ্চিত্র নির্মাণের একটি গুরুত্বপূর্ণ অংশ। সঠিক কাস্ট নির্বাচন করতে হয়, ছবিতে অভিনয় করতে হবে বলে নয়, উপযুক্ত কিনা তা নিয়ে। এটি সর্বদা টিমওয়ার্ক এবং প্রতিটি ফিল্মের জন্য সঠিক কাস্ট খোঁজা খুবই গুরুত্বপূর্ণ।” কাজের ফ্রন্টে, কিয়ারা আদভানিকে পরবর্তী ছবি ‘গেম চেঞ্জার’, যেখানে তিনি রাম চরণের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল কার্তিক আরিয়ানের সঙ্গে ‘সত্যপ্রেম কি কথা’তে। ছবিটা এখনও পর্যন্ত বক্স অফিসে ভালো ব্যবসা করে ফেলেছে।

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ