‘ভাগ্যিস তাঁর কাছে বন্দুক ছিল’, বাড়িতে হামলার চেষ্টা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন গোবিন্দা

বারবার মৃত্যু হুমকি পাচ্ছেন বলিউডের 'হিরো নং ওয়ান' গোবিন্দা, বিস্ফোরক তথ্য সামনে আনলেন অভিনেতার ম্যানেজার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বারবার মৃত্যু হুমকি পাচ্ছেন বলিউডের ‘হিরো নং ওয়ান’ গোবিন্দা, বিস্ফোরক তথ্য সামনে আনলেন অভিনেতার ম্যানেজার। স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বিচ্ছেদ জল্পনায় বর্তমানে সংবাদের শিরোনামে রয়েছেন গোবিন্দা। গত বছর আচমকাই খবর এসেছিল, ৩৭ বছরের সংসার ভাঙছেন গোবিন্দা। কিন্তু এই খবর নিয়ে কোনও প্রতিক্রিয়া জানননি তারকা দম্পতি। এছাড়া গত বছর অভিনেতার পায়ে গুলি লাগার ঘটনাও অবাক করে দিয়েছিল ভক্তদের। জানা যায়, অভিনেতা তাঁর লাইসেন্স বন্দুক পরিষ্কার করতে গিয়ে আচমকাই নিজের পায়ে গুলি চালিয়ে দেন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে অস্ত্রোপচার করা হয়। এবং তিনি অল্পের জন্যে বেঁচে যান। এখন শোনা যাচ্ছে, সম্প্রতি বাড়িতে ঢুকে অভিনেতার উপর হামলার চেষ্টা করেছিল কয়েকজন দুষ্কৃতী। তাঁর কাছে বন্দুক থাকার কারণে তিনি পালিয়ে প্রাণে বাঁচেন। অভিনেতার ম্যানেজারের দাবি, গোবিন্দা গুরুতর নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করার পর থেকেই তিনি মৃত্যু হুমকি পাচ্ছেন।

সম্প্রতি মুম্বইয়ের বাড়িতে অজ্ঞাতপরিচয় হামলাকারী রা অভিনেতার উপর হামলার চেষ্টা করেছিল। তবে অভিনেতা কোনক্রমে পালিয়ে যেতে সক্ষম হন। গোবিন্দার ম্যানেজার শশী সিনহা আরও জানিয়েছেন যে, অভিনেতার উপস্থিত বুদ্ধি বিপজ্জনক পরিণতি এড়াতে সাহায্য করেছে। তিনি বারবার হুমকির ফোন পাচ্ছেন। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, যেদিন তাঁর উপর আক্রমণ করা হয়েছিল, সেদিন তাঁর কাছে বন্দুক ছিল। যার ফলে তিনি সবাইকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন। নাহলে ঈশ্বর জানেন তার কী হতে পারত! আমি খবর পেয়ে ভোর ৪টায় তাঁর কাছে ছুটে যাই। আমরা একটি এফআইআরও দায়ের করেছি। সেই রাতে কী ঘটেছিল তার ভিডিও এখন আমাদের কাছে আছে।’ তবে কবে হয়েছিল হামলা, তার সঠিক তারিখ বা স্থান নির্দিষ্ট করে বলেননি শশী সিনহা। তিনি এটুকুই বলেছেন যে, বিষয়টি এখন গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। একটি আনুষ্ঠানিক পুলিশ অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।

ঘটনার ভিডিও ফুটেজ সুরক্ষিত করা হয়েছে, যা তদন্তে সহায়তা করবে। কথোপকথনের সময়, সিনহা আরও বলেন, ২০২৪ সালে অভিনেতা তাঁর লাইসেন্সপ্রাপ্ত রিভলবার পরিষ্কার করার সময় দুর্ঘটনাক্রমে নিজেকে গুলি চালিয়ে দেন। সেই সময়, পুলিশ কর্মকর্তারা এটিকে একটি দুর্ঘটনা বলেছিল। তবে এই ঘটনার পর পুলিশ গোবিন্দের রিভলবারটি জব্দ করে এবং অভিনেতাকে মুম্বই পুলিশের একটি দল জিজ্ঞাসাবাদও করে। তবে সম্প্রতি তিনি কোথা থেকে অস্ত্র পেলেন তা জানা যায়নি।

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি

গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে, ঘোষণা নীতিন নবীনের

খেলতে গিয়েই বিপত্তি! ২০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর

অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে উত্তর কোরিয়াকে হারিয়ে জয়ী স্পেন

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

গাড়িতে হামলা, নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে ছুটলেন কুণাল ঘোষ

বারান্দায় ছেলের নিথর দেহ, পাশে বসে মদ্যপ মা! পরকীয়ায় বাধা দেওয়ায় সন্তানকে খুন?

‘পা ভাঙা ছিল, ব্যবহার করা হয়েছিল বন্দুক’, সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক দাবি দিদি শ্বেতার

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

ASIAN GAMES 2026: বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংহতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা