ভারতলক্ষ্মী স্টুডিও থেকে ঠিকানা বদলাচ্ছে মোদক পরিবারের, তবে কী চলতি মাসেই শেষ মিঠাই?

মিঠাইয়ের সেট বদল হচ্ছে। ওই সেটে জি-এর নতুন সিরিয়ালের শ্যুটিং হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক মাস ধরেই টলিপাড়া সরগরম। সৌজন্যে বাংলার দুটি সিরিয়াল বন্ধের গুঞ্জন। গাঁটছড়া এবং মিঠাই। তবে গাঁটছড়া ধারাবাহিকে ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন অধ্যায়। খড়ি বিদায় নিয়েছে। যদিও শোলাঙ্কির বিদায় একেবারেই ভালমতো নেয়নি নেটি নাগরিক। তাই নতুন অধ্যায়কে বয়কটের ডাক দিয়েছে সাইবারবাসী। এদিকে শোনা যাচ্ছে, গাঁটছড়া শেষ না হলেও খুব শীঘ্রই লোটা কম্বল গোটাচ্ছে মনোহারা পরিবার। শেষ হতে চলেছে বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। আর তা শোনা মাত্রই নেটপাড়ায় শুরু হয়েছে তুলকালাম। শুরু থেকেই বাঙালিদের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল মিঠাই। একটানা ৫৫ সপ্তাহ টিআরপির শীর্ষে রাজত্ব করে এসেছে মিঠাই-সিদ্ধার্থর রসায়ন, হুল্লোড় গ্যাং-এর মজার মজার আড্ডা। কিন্তু এবার সবটাই স্মৃতির খাতায় জমা পড়তে চলেছে।

শনিবার রাতে আমচকাই সিরিয়ালের নায়ক আদৃত রায়ের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে তাণ্ডব শুরু হয়েছে। শেষবার ‘মনোহরা’র সেটে শট দিলেন তিনি, সঙ্গে স্মৃতিমেদুর পোস্ট। তবে কী হঠাৎ করেই বন্ধ করার সিদ্ধান্ত ধারাবাহিক কে? যদিও চমক রয়েছে আদৃতের পোস্টের শেষলাইনে। যেখানে আদৃত লিখেছেন, ‘আপনাদের জানিয়ে রাখি, ধারাবাহিক কিন্তু এখনও শেষ হয়নি’। আসলে কিছুই নয়, মনোহরায় ফ্লোরে শেষ শট দিলেন সিদ্ধার্থ মোদক! এই ব্যাপারে ‘মিঠাই’-এর পরিচালক রাজেন্দ্রপ্রসাদ একটি বেসরকারি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘হ্যাঁ, আজ মনোহরার ফ্লোরে আমরা শেষবার শ্যুট করলাম। মিঠাইয়ের সেট বদল হচ্ছে। ওই সেটে জি-এর নতুন সিরিয়ালের শ্যুটিং হবে। রিনোভেশনের কাজ চলবে। মিঠাই টিমের আজই ওখানে শেষদিন ছিল’। তাহলে কি ভারতলক্ষ্মী স্টুডিও থেকে ঠিকানা বদলাচ্ছে মোদক পরিবারের? আপাতত সেটাই ইঙ্গিত। এই প্রসঙ্গে কী পরিচালক মুচকি হেসে বললেন, এখনও 

আনুষ্ঠানিকভাবে আমাদের কিছুই জানানো হয়নি মিঠাই শেষ হওয়ার ব্যাপারে। এদিন ‘মনোহরা’র সেট ঘুরিয়ে দেখিয়ে সিদ্ধার্থ মোদক ফ্যানেদের উদ্দেশে লেখেন, ‘মনোহরার ফ্লোরে ২০২০ সালের ২০শে ডিসেম্বর শ্যুটিং শুরু হয়েছিল। প্রথম শটটা ছিল সিদ্ধার্থ মোদকের ইন্ট্রোডাকশন শট। আজ ৬ই মে, ২০২৩ আমরা এই সেটে শেষ শট দিলাম। ধন্যবাদ জি বাংলা, ধন্যবাদ ভারতলক্ষ্মী স্টুডিও! আপনাদের জানিয়ে রাখি, ধারাবাহিক কিন্তু এখনও শেষ হয়নি’।

 

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

‘গরমিল ধরা পড়লে কাউকে ছাড়া হবে না’, ঝাড়গ্রাম থেকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

খারিজি মাদ্রাসা নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের রিপোর্ট পেশ, নজরে ১২টি সীমান্তবর্তী জেলা

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

ধন্য অধ্যবসায়! ৪১৩ দিন ধরে দণ্ডি কেটে অমরনাথে পৌঁছলেন উত্তরপ্রদেশের ভক্ত

টমেটো দিয়ে সাজিয়ে অভিনব কায়দায় কয়লা পাচার, গাড়ি উল্টোতেই পর্দাফাঁস

মাত্র তিন মাসের ব্যবধানে ফের রহস্যমৃত্যু খড়্গপুর IIT-তে ,উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

জিম্বাবোয়ের বিরুদ্ধে তাণ্ডব, আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের

জয়পুরিয়া কলেজের পাশে রোহিঙ্গাদের নেশার ঠেক! আতঙ্কে এলাকাবাসী