বিমান বিভ্রাটে ক্ষমাপ্রার্থী উড়ান সংস্থাকে প্রত্যুত্তর অভিনেত্রী ঋতুপর্ণার

তিন দিন পর বৃহস্পতিবার ওই উড়ান সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট করে ক্ষমা চাওয়া হয়। এবং তাঁর প্রত্যুত্তর দেন অভিনেত্রীও। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার ভোরের বিমান ধরতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর কথা অনুযায়ী ভোর ৪.৫৫ মিনিটে পৌঁছানোর কথা ছিল তাঁর কিন্তু ৫.১০-৫.১২ মিনিট নাগাদ বিমানবন্দরে পৌঁছান অভিনেত্রী। কিন্তু শেষমেশ তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি। আর তাঁর জেরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে সংবাদ শিরোনামে আসেন ঋতুপর্ণা। এরপর  ওই উড়ান সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট করে ক্ষমাও চাওয়া হয়। এবং তার প্রত্যুত্তর দেন অভিনেত্রীও। 

উড়ান সংস্থার তরফে ক্ষমা চেয়ে পোস্টে লেখা হয় ”আপনার সঙ্গে হওয়া এমন অযাচিত বিষয়টির জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আপনাকে আমরা অনেকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আপনার সুবিধা অনুযায়ী একটা সময় বলুন যখন আমরা আপনার সঙ্গে কথা বলতে পারি।” 

অন্যদিকে এর উত্তর দিয়ে অভিনেত্রী বলেছেন ”ক্ষমা চাওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু বিমান ছাড়ার ২৫ মিনিট আগেই বোর্ডিং গেট বন্ধ করে দেওয়া একেবারেই উচিত নয়। তাতে যাত্রীদের সঙ্গে সঙ্গে সংস্থাকেও সমস্যায় পড়তে হয়। এই বিমানে উঠতে না পারায় আমাকে আরও দুটি বিমান পরিবর্তন করে গন্তব্যে পৌঁছাতে হয়েছে। শুধু তাই নয় আমার সারাদিনের কাজ, ছবির শুটিংয়ের শিডিউল সমস্ত ভন্ডুল হয়ে গিয়েছে। আমি কেবল আমার জন্য নয় সারা দেশের সাধারণ মানুষের হয়ে অভিযোগ জানিয়েছি। যাতে কখনও কাউকে এই সমসয়ায় না পড়তে হয়।” 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন