Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘বয়সের ভার, চোখে দেখতে পাননি’! ‘ভুল’ বুঝতে পেরে ক্ষমা চাইলেন অমিতাভ

কেউ প্রতিক্রিয়ায় জানালেন, “ঘুমাতে পারছিলাম না, ভাগ্যিস বললেন!” আর এক জন মজা করে বললেন, “স্যর, এই টুইটেও একটা ভুল আছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুপুরবেলায় হঠাৎ টুইট করে ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন অমিতাভ বচ্চন। নিজেই জানালেন, ভয়ঙ্কর ভুল হয়ে গিয়েছে তাঁর। কি ভুল? আসলে ৪,৫১৪ নম্বর টুইটের পর হঠাৎ করেই করে ৫,৪২৪ নম্বর টুইট করে ফেলেছেন অভিনেতা। মাঝে প্রায় ১০০০-এর গ্যাপ। কী ভাবে এত বড় ভুল করে ফেললেন অভিনেতা? ভক্তরা তো দূর, নায়ক নিজেই বুঝতে পারেন নি। এদিকে এত বড় একটা তারা তিনি, সুতরাং তাঁর সোশ্যাল হ্যান্ডেলে বরাবরই নজর থাকে ভক্তদের। কিন্তু নিজের ভুল কিছুতেই বুঝতে পারলেন না অভিনেতা! তবে ট্রোলারদের নিশানা থেকেও রেহাই পাননি অভিনেতা।

ইতিমধ্যে নেটপাড়ায় অভিনেতার টুইট ঘিরে শুরু হয়েছে শোরগোল। যদিও থেমে নেই ভক্তরাও, মাঝের টুইটগুলি খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন অনুরাগীরা। অভিনেতার টুইটে লেখা ছিল, ‘টি ৪৫১৫- একটি ভয়ঙ্কর ত্রুটি! আমার সমস্ত টি নম্বর ভুল হয়েছে শেষের সঠিক টি-৪৫১৫-কে ছাড়া (এটি সঠিক)। তারপরের সবগুলো ভুল। সবগুলি টি ৫৪২৪, ৫৪২৫, ৫৪২৬, ৫৪২৭, ৫৪২৮, ৫৪২৯. ৫৪৩০-এর পরিবর্তে হত টি ৪৫১৫, ৪৫১৬, ৪৫১৭, ৪৫১৮, ৪৫১৯, ৪৫২০, ২৫২১। ক্ষমা চাইছি!!’ এই পোস্টটির পর ভক্তরা অনেকেই দ্বিধায় পড়ে যান। সবাই মনে করেন, অমিতাভের নামাঙ্কিত ‘টি- ৪৫১৪’ টুইট- পর সবগুলি ৫ হাজারের ঘরে কি করে হয়ে গেল? আগেরগুলি কোথায়। এবার ভক্তদের সেই সংশয় কাটলালেন অভিনেতা নিজেই। নিজেই তিনি খেয়াল করে ভক্তদের কাছে পরিষ্কার করলেন অভিনেতা।

আসলে অভিনেতা যখনই যে টুইট করেন তাতে ইংরেজির ‘টি’র সঙ্গে একটি করে সংখ্যা বসান তিনি। যা এখনও পর্যন্ত হয়ে দাঁড়ায় ৪ হাজার পাঁচশো পনেরোটি। অর্থাৎ এতগুলি টুইট করেছেন তিনি এখনও পর্যন্ত। শেষ টুইটের নম্বর ছিল টি-৪৫১৫, সেটি ঠিক লিখলেও শেষ টুইটেও ছোট্ট ভুল করে ফেলেছিলেন অভিনেতা। সেটিই শুধরে দিয়ে ক্ষমা চাইলেন অভিনেতা। তবে সেটা নজরে আসতেই হাসাহাসি শুরু হয়। অনেকেরই দাবি, বয়স হয়ে গিয়েছে অমিতাভের। এখন তো ভুল হতেই থাকবে। তবে কেউ কেউ অবশ্য ভালবাসা জানিয়েছেন অভিনেতাকে। আবার কেউ প্রতিক্রিয়ায় জানালেন, “ঘুমাতে পারছিলাম না, ভাগ্যিস বললেন!” আর এক জন মজা করে বললেন, “স্যর, এই টুইটেও একটা ভুল আছে। অ্যাপোলজি বানানটা ঠিক করে নিন ‘টি-৪৫১৬’-এ।”

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার