‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-নির্মাতাদের কাছে ২ কোটি দাবি মাহুত দম্পতির, বিতর্ক তুঙ্গে

পিটিআই-এর রিপোর্ট অনুসারে, দম্পতিকে একটি উপযুক্ত বাড়ি এবং একটি যানবাহন এবং এককালীন অর্থপ্রদানের জন্য সমস্তরকম আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল নির্মাতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালই প্রকাশ্যে এসেছে, প্রথম অস্কারপ্রাপ্ত তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর নির্মাতাদের বিরুদ্ধে আদিবাসী মাহুত দম্পতির আর্থিক শোষন এবং হয়রানির অভিযোগের কথা। ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ এর মাধ্যমেই Bomman এবং Bellie-র গোটা বিশ্বের নজরে এসেছিলেন। স্বল্প দৈর্ঘ্যের এই তথ্যচিত্রের জয়জয়কার ৫ মাস পরেও অব্যাহত। ২ কোটির অভিযোগ তুলে চলচ্চিত্র নির্মাতা কার্তিকি গনসালভেসকে আইনি নোটিশ পাঠিয়েছেন মাহুত দম্পতি বোম্যান ও বেলি। পিটিআই-এর রিপোর্ট অনুসারে, দম্পতিকে একটি উপযুক্ত বাড়ি এবং একটি যানবাহন এবং এককালীন অর্থপ্রদানের জন্য সমস্তরকম আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল নির্মাতারা। কিন্তু মাহুত দম্পতির অভিযোগ, তাঁদের দিয়ে প্রচার করিয়ে সমস্ত স্বীকৃতি চলচ্চিত্র নির্মাতা পেয়েছেন। পিটিআই বোম্যানের সঙ্গে যোগাযোগ করলে, তিনি বলছেন, তাঁকে এই মামলার অব্যাহতির জন্যে হুমকি দিয়েছে নির্মাতারা।

চেন্নাই-ভিত্তিক সামাজিক কর্মী প্রভিন রাজ বলেছেন যে, তিনি এই দম্পতিকে প্রায় এক দশক ধরে চেনেন, তাঁর কথায়, দম্পতি তাঁর কাছে গেলে তিনি তাঁদের চেন্নাইয়ের একটি আইন সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন। বোম্যান ও বেলি নাতনির পড়াশোনার জন্যে রাখা সমস্ত টাকা ছবিতে ব্যয় করে দিলে তাঁদের সেই টাকাও এখনও দেওয়া হয়নি। এবং ছবির লাভের একাংশ দেওয়ার কথা থাকলেও সেটা তাঁরা পায়নি। নির্মাতারা তাঁদের আশ্বাস দিয়েছিলেন ছবি ভালো করলে তাঁদেরই লাভ হবে। কিন্তু আদতে তা হয়নি। পরিবর্তে, বোম্যান কল করলে কার্তিকির গনসালভেসের ফোন পায়নি। মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট মোহাম্মদ মনসুর বলেছেন যে, চারদিন আগে তিনি শিখিয়া এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড থেকে গনসালভেসের পক্ষে একটি উত্তর নোটিশ জারি করা হয়েছে।

PTI-এর বিবৃতি অনুযায়ী কার্তিকি সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, The Elephant Whisperers তৈরির লক্ষ্য সর্বদা হাতি সংরক্ষণ, বন বিভাগ এবং এর মাহুত বোম্মান এবং বেলির অসাধারণ প্রচেষ্টাকে তুলে ধরা। কিন্তু নিজেদের স্বার্থের জন্যে পরিচালকরা শুধুমাত্র মাহুত দম্পতিদের ব্যবহার করেছেন। বোমান ও বেলির মতো মাহুতদের কুর্নিশ জানাই। এই তথ্যচিত্র মুক্তি পাওয়ার পর থেকে বহু মানুষ এর দ্বারা প্রভাবিত হয়েছেন। এমনকি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৯১ জন মাহুতকে তাঁদের কাজের জন্য এক লক্ষ টাকা করে অনুদান পর্যন্ত দিয়েছেন। শুধু তাই-ই নয়, আনামালাই টাইগার রিজার্ভে তাঁদের জন্য পরিবেশ-বান্ধব ঘর ও এলিফ্যান্ট ক্যাম্প তৈরির আশ্বাসও দিয়েছেন তিনি। আমাদের তথ্যচিত্রের সব থেকে বড় সাফল্য এটাই যে, গোটা দেশের মানুষ উদ্‌যাপন এটাকে করেছেন। বিশ্বমঞ্চে আমরা স্বীকৃতি অর্জন করেছি। বোমান ও বেলির মতো মাহুতরা সম্মানিত হয়েছেন। তাঁদের প্রতি আমি শ্রদ্ধাবনত।’’

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা