চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সন্তানের বাবার দেখা নেই, প্রথমবার ‘বেবি বাম্প’ প্রকাশ্যে আনলেন ইলিয়ানা

নিজস্ব প্রতিনিধি: গতমাসেই মা হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। তবে অভিনেত্রী বিবাহিত নন, তাই খবরটি ভাইরাল হওয়া মাত্রই অভিনেত্রীর সন্তানের বাবা কে, সেই নিয়ে নানা রকম কটাক্ষের বন্যা বয়ে যায়। তবে এই নিয়ে কোনরকম টু শব্দও করেননি অভিনেত্রী। বরং গর্ভবস্থা চুটিয়ে উপভোগ করছেন তিনি। দিন কয়েক আগেই বোনের দেওয়া কেক কেটে মাতৃত্ব উদযাপন করেছেন অভিনেত্রী। তবে এই মুহূর্তে গর্ভাবস্থার কততম পর্যায়ে রয়েছেন অভিনেত্রী, নিজেই জানালেন। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে ভাগ করে নিলেন তাঁর ক্রমবর্ধমান বেবি বাম্পের ছবি। ইলিয়ানা, বুধবার রাতে, তাঁর জীবন ইদানীং কেমন কাটছে তাঁর একটি ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

আর প্রথমবারের মতো বেবি বাম্প প্রদর্শন করালেন অভিনেত্রী। ইলিয়ানা বর্তমানে গোয়ায় নিজের বাড়িতে রয়েছেন। কয়েক সপ্তাহ আগে, ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে গর্ভাবস্থার ঘোষণা করেন তিনি। ভিডিওর প্রথম স্লাইডে একটি শিশুর পোশাকের ছবি ছিল, এবং মায়ের একটি নেকলেস পরেছিলেন বরফি অভিনেতা। ক্যাপশনে লিখেছিলেন, “শীঘ্রই আসছে। আমার ছোট্ট প্রিয়তমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে পারছি না।”

ইলিয়ানা গর্ভধারণের কথা প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছেন তিন। তাঁর মা, সামিরা ডি’ক্রুজ মন্তব্য করেছিলেন, “শীঘ্রই বিশ্বে স্বাগতম, আমার নতুন গ্র্যান্ড বেবি অপেক্ষা করতে পারছি না আর”। এছাড়াও অভিনেতা আথিয়া শেঠি, সামান্থা রুথ প্রভু, মালাইকা অরোরা এবং অন্যরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।ইলিয়ানা শিশুর বাবার নাম জানাননি। আগে অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নীবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা, কিন্তু ২০১৯ সালে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। গতবছরেই প্রকাশ্যে এসেছে ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ানের সঙ্গে ডেটিং করছেন ইলিয়ানা। ইলিয়ানাকে শেষবার অভিষেক বচ্চন-অভিনীত দ্য বিগ বুল-এ দেখা গিয়েছিল, তাঁকে পরবর্তীতে রণদীপ হুদার সঙ্গে আনফেয়ার অ্যান্ড লাভলিতে দেখা যাবে।

Published by:

Share Link:

More Releted News:

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ