‘সিধু মুসেওয়ালার মৃত্যুর জন্যে দায়ী সরকার’, বিস্ফোরক অভিযোগ দিলজিতের

এটা ১০০% সরকারের ব্যর্থতা। রাজনীতি খুবই খারাপ। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সিধু যেন ন্যায়বিচার পান এবং এই ধরনের ট্র্যাজেডি যেন আর কখনও না ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সিধুর হত্যার জন্য সরকারকে দায়ী করলেন তিনি (Diljit Dosanjh on Sidhu Moosewala’s murder)। গত ২৯ মে পাঞ্জাবের মানসা জেলায় কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর গ্যাংয়ের দ্বারা নিহত হন শুভদীপ সিং সিধু, যিনি সিধু মুসওয়ালা নামে পরিচিত, তাঁকে ঘিরে রীতিমতো ৩০ রাইন্ড গুলি চলে, গুলির বর্ষনে লুটিয়ে পড়েন জনপ্রিয় গায়ক তথা অভিনেতা, হাসপাতালে নিয়ে যেতে না যেতেই মৃত্যু হয় তাঁর। এই বিষয়ে একটি নতুন সাক্ষাৎকারে, ছেলের মৃত্যুর পরে মুসেওয়ালার বাবা-মা কী হারে কষ্ট পাচ্ছেন, অতীতেও একবার মুসেওয়ালাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল, এইসব বিষয়ে একাধিক কথা বলেন দিলজিৎ।

দিলজিৎ একটি ফিল্ম কম্প্যানিয়নের সাক্ষাৎকারে মুসওয়ালার হত্যা সম্পর্কে বলেন, “সবাই কঠোর পরিশ্রমী। আমি মনে করি না একজন শিল্পী কারুর সঙ্গে খারাপ কিছু করতে পারে, আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি। তাহলে কেন মরতে হল সিধুকে? চিন্তা করুন, মাত্র একটি সন্তান আছে মারা গেলে তাঁর বাবা-মার জীবন কেমন হবে। কল্পনা করতে পারবেন না যে সিধুর বাবা-মা কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।” সরকারের দায়িত্ব প্রসঙ্গে সিধু বলেন, “এটা ১০০% সরকারের ব্যর্থতা। রাজনীতি খুবই খারাপ। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সিধু যেন ন্যায়বিচার পান এবং এই ধরনের ট্র্যাজেডি যেন আর কখনও না ঘটে। আমরা একে অপরকে হত্যা করার জন্য এই পৃথিবীতে জন্মাই নি। এর আগেও শিল্পীকে হত্যা করা হয়েছে। আমার মনে আছে আমি যখন আমার কেরিয়ার শুরু করি, তখন অনেক সমস্যা ছিল।”

আসলে সিধু মুসেওয়ালা সেই ৪২৪ জনের মধ্যে ছিলেন যাঁদের নিরাপত্তা পঞ্জাব পুলিশ অস্থায়ী ভিত্তিতে ছাঁটাই করে দিয়েছিল। যদিও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য সতীন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রার গায়ককে হত্যার দায় স্বীকার করেছেন। দিলজিৎকে সম্প্রতি Netflix এর Jogi নামে একটি ছবিতে দেখা গিয়েছিল, যা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর দিল্লিতে শিখ সম্প্রদায়ের যন্ত্রণার অন্বেষণ করে।

১০ মিনিটেই ঘরে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘গার্লিক বাটার বেকড স্যামন’

রাজ্যে প্রায় ৬ হাজার সরকারি কর্মী নিয়োগ হবে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের

লুকআউট নোটিস জারি হতেই ইডি দফতরে হাজির ডিসি শান্তনু সিনহা বিশ্বাস

ভুলে যান তেলের কথা, জলেই বানান ধবধবে ফুলকো লুচি! জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার ২

বাড়িতেই বানান হোটেলের কায়দায় মশলাদার সোয়া চাপ, স্বাদে হার মানবে আমিষ পদও

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

IPL-এ ‘রান মেশিন’ হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান, জিতে নেবেন অরেঞ্জ ক্যাপ?

তিলজলা অগ্নিকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড দমকলের আধিকারিক

মাথায় হেলমেট না থাকায় তিনদিনে ৩ হাজার চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পুলিশের